News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন ট্রাম্প, পিছিয়ে নেই হিলারিও
Image

প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন ট্রাম্প, পিছিয়ে নেই হিলারিও

trump & clintonওয়াশিংটন, ২৭ এপ্রিল (হি.স.): রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে আরও এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প| মঙ্গলবার উত্তরপূর্ব আমেরিকার পাঁচটি প্রদেশে প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের ফল বেরোয়| তাতে দেখা গেল, মেরিল্যান্ড, কানেটিকাট, ডেলাওয়ার, পেনসিলভেনিয়া, রোড আইল্যান্ড পাঁচটিতেই এগিয়ে ডোনাল্ট ট্রাম্প| খুব পিছিয়ে নেই হিলারি ক্লিন্টনও| ডেমোক্র‌্যা টদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ভোটে এই পাঁচ প্রদেশের মধ্যে চারটিতে তিনি এগিয়ে রয়েছেন| শুধু রোড আইল্যান্ডে এগিয়ে আছেন দলে তাঁর প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার|
শিল্পপতি ট্রাম্প অবশ্য এর মধ্যেই নিজেকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দেখতে শুরু করেছেন| মঙ্গলবারের জয়ের পর তিনি জানালেন, রিপাবলিকান নেতা টেড ক্রুজ এবং কাসিচের এবার প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার সময় এসেছে| যদিও দলের প্রেসিডেন্ট্র পদপ্রার্থী হওয়ার জন্য ম্যাজিক ফিগারে (১,২৩৭) পৌঁছতে হলে আরও ৩০০ ডেলিগেটস প্রয়োজন ট্রাম্পের| আগামী নির্বাচন ইন্ডিয়ানায়| সেখানে তাঁকে রুখতে জোট বেঁধেছে ক্রুজ এবং কাসিচ| চুক্তি অনুযায়ী, ইন্ডিয়ানায় প্রচার চালাবেন না কাসিচ| ওদিকে নিউ মেক্সিকো এবং ওরেগনে ক্রুজ প্রচার চালাবেন না|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top