News Flash

  • Home
  • Uncategorized
  • জেল থেকে ছাড়া পেয়ে নিহতের মাকে খুন করল আসামী, শ্বশুরের এলোপাথারি দায়ের কোপে রক্তাক্ত পুত্রবধূর পালিয়ে আত্মরক্ষা
Image

জেল থেকে ছাড়া পেয়ে নিহতের মাকে খুন করল আসামী, শ্বশুরের এলোপাথারি দায়ের কোপে রক্তাক্ত পুত্রবধূর পালিয়ে আত্মরক্ষা

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ গরু খঁুজতে গিয়ে নিখোঁজ এক মহিলার মৃতদেহ উদ্ধার হল কল্যাণপুর থানা এলাকার বরইগোটা এলাকা থেকে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ গত ১১ এপ্রিল রাতে কল্যাণপুর থানা এলাকার শান্তিনগর বরইগোটা গ্রামে মীরা শুক্লা দাসের মৃতদেহ পাওয়া যায় খোয়াই নদীর পাশে পরিত্যক্ত স্থানে৷ মীরা শুক্লা দাস গরুর খোঁজে বাড়ি থেকে বের হন ১১ এপ্রিল সন্ধ্যায়৷ আর বাড়ি ফিরেননি৷ রাতে তার মৃতদেহ মিলে৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করে৷ মৃত পরিবারের পক্ষে দাবি করা হয় যে খুন হয়েছে মহিলার৷ প্রসঙ্গত মৃতার ছেলে প্রসেনজিৎ শুক্লা দাস গত ২০১৫ সালের ১ নভেম্বর খুন হয়৷ গ্রামের বাসিন্দা ইন্দ্রজিৎ শুক্লা দাসের বিরুদ্ধে মামলা করে৷ তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায়৷ গত ফেব্রুয়ারি মাসে ইন্দ্রজিৎ জামিনে বাড়িতে আসে৷ মৃত গৃহবধূর স্বামী অরুণ শুক্লা দাসের অভিযোগ ইন্দ্রজিৎ শুক্লা দাস জেল থেকে এসে উনার স্ত্রীকেও খুন করে বলে অভিযোগ৷ কল্যাণপুর থানায় লিখিত অভিযোগ জানান৷ এবং এই অভিযোগপত্র মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং পুলিশের বড় আধিকারিকের কাছে পাঠানো হয় বলে খবর৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷
তথাকথিত শিক্ষিত ও ভদ্র সমাজব্যবস্থায় পণের দায়ে বধূ নির্যাতন ও হত্যাকান্ডের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে৷ রাজধানী আগরতলা শহরের ধলেশ্বর ১৪ নম্বর রোডের কার্গিল বাজার সংলগ্ণ নতুন পল্লীতে শ্বশুরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন এক গৃহবধূ৷ আহত গৃহবধূটির নাম বৈশাখি ভৌমিক৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাটি ঘটেছে সোমবার সকাল নাগাদ৷ অভিযুক্ত শ্বশুরের নাম নুপুর মজুমদার৷ তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক৷ আহত গৃহবধূর স্বামীর নাম প্রশান্ত মজুমদার৷ তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার৷ ঘটনার পর থেকেই তারা পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে ধলেশ্বর ১৪ নম্বর রোড এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায়, গৃহবধূ বৈশাখী ভৌমিকর উপর বেশ কিছুদিন ধরেই স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরা নানা অজুহাতে নির্যাতন চালিয়ে আসছিলেন৷ তাতে অতিষ্ঠ হয়ে গৃহবধূ বৈশাখী ভৌমিক আগরতলা পূর্ব মহিলা থানা এবং মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন৷ সে কারণেই গৃহবধূর উপর ধারালো অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে আঘাত করা হয় বলে অভিযোগ৷ জানা যায়, বৈশাখী ভৌমিকর স্বামী প্রশান্ত মজুমদার গতকাল রাতে বাড়িতে ছিলেন না৷ বৈশাখী শ্বশুর নুপুর মজুমদার সোমবার সকালে নিজেকে অসুস্থ বলে গৃহবধূকে ঘুম থেকে উঠার জন্য ডাকেন৷ সে অনুযায়ী ঘুম থেকে উঠে দরজা খুলতেই ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর উপর হামলা চালায় শ্বশুর৷ রক্তাক্ত অবস্থায় গৃহবধূটি আত্মরক্ষার জন্য বাড়ির দেওয়াল টপকে রাস্তায় এসে চিৎকার শুরু করে৷ তখনই প্রতিবেশীরা বেরিয়ে আসে৷ রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার খবর পেয়ে আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ ছুটে যায়৷ এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ অভিযুক্ত শ্বশুর নুপুর মজুমদার এবং স্বামী প্রশান্ত মজুমদারকে খঁুজছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফেও দাবি জানানো হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top