News Flash

  • Home
  • Uncategorized
  • বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লির জাতীয় জাদুঘরে, জখম ৬ জন দমকলকর্মী
Image

বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লির জাতীয় জাদুঘরে, জখম ৬ জন দমকলকর্মী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): বিধ্বংসী আগুন লাগল দিল্লির ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে| গভীর রাতে (মঙ্গলবার) মধ্য দিল্লির মান্ডি হাউসের জাদুঘরে আগুন লাগে| ওই বহুতলে রয়েছে ফিকির অফিস| ফিকির বহুতলে লাগা আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন ৬ জন দমকলকর্মী| তাঁদের রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন এরা| তিন জনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্সকেরা|
দমকল সূত্রের খবর, রাত ১.৩০ থেকে ২টোর মধ্যে আগুন লাগে জাতীয় ইতিহাস জাদুঘরে| সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের ৪০টি ইঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ| ঘন্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে| বিধ্বংসী আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ৬ জন দমকলকর্মী| দমকল কর্মী রাজেশ নাওয়ার জানিয়েছেন, ‘ওই বহুতলের অগ্নিনির্বাপক ব্যবস্থা কাজ করছিল না| তৱুও আমরা ২ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি|’ আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়| দমকলকর্মীদের অনুমান, তানসেন রোডের ওই বহুতলের সবচেয়ে উপরের তলায় প্রথমে আগুন লাগে| তারপর আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বহুতলে| এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর দেশের ৩৪টি জাদুঘরের অগ্নিনির্বাপক ব্যবস্থা সংক্রান্ত অডিট করার নির্দেশ দিয়েছেন| ১৯৭৮ সালের ৫ জুন তৈরি হওয়া এই জাদুঘরে ছিল ১৬ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্ম, যার পা ছিল টিকটিকির মতো| এছাড়াও নানা ইতিহাসে সমৃদ্ধ এই জাদুঘর|

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top