News Flash

  • Home
  • Uncategorized
  • দীপা কর্মকারকে সংবর্ধনা জার্নালিস্ট এসোসিয়েশন উদয়পুর মহকুমা কমিটির
Image

দীপা কর্মকারকে সংবর্ধনা জার্নালিস্ট এসোসিয়েশন উদয়পুর মহকুমা কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ রিও অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী ভারতের প্রথম কৃতি সন্তান ত্রিপুরার সোনার মেয়ে দীপা কর্মকারকে রবিবার মন্দিরনগরী উদয়পুরে গোমতী যাত্রী নিবাসে ত্রিপুরা ওয়ার্কিং 006জানালিস্ট এসোসিয়েশন উদয়পুর মহকুমা কমিটির পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা  জ্ঞাপন করা হয়৷ উল্লেখ্য, দীপা কর্মকার রবিবার সকালে উদয়পুর মাতাবাড়িতে পুজো দিতে গিয়েছিলেন৷ সেখানেও গোমতী জেলা প্রশাসনের পক্ষ থেকে দীপা কর্মকারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ জেলাশাসক সোনেল গোয়েল, মহকুমাশাসক সুভাশিস বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা দীপা কর্মকারকে সংবর্ধনা জ্ঞাপন করেন৷ জেলাশাসক সোনেল গোয়েল বেটি বাঁচাও প্রকল্প থেকে দীপা কর্মকারকে ১ লক্ষ টাকার চেক প্রদান করেন৷ ত্রিপুরেশ্বরী মন্দির থেকে দীপা কর্মকার চলে যান গোমতী গেস্ট হাউসে৷ সেখানেই সাংবাদিকদের পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ সংবর্ধনা গ্রহণ করে দীপা জানান, তার কোচ বিশ্বেশ্বর নন্দী যদি তাকে উপযুক্ত প্রশিক্ষণ না দিতেন তাহলে তার পক্ষে এত দূর এগোনো সম্ভব হত না৷ এর জন্য তিনি কোচ বিশ্বেশ্বর নন্দীর কাছে কতৃজ্ঞতা প্রকাশ করেন৷ দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীকেও এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ দীপা কর্মকারের মন্দির নগরীর সফরের সংবাদে মানুষের মধ্যেও বাড়তি আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top