News Flash

  • Home
  • Uncategorized
  • গণহারে পদত্যাগ সুদীপ গোষ্ঠীর, এবারে মহিলা কংগ্রেস ও এস সি সেলের বিদ্রোহ
Image

গণহারে পদত্যাগ সুদীপ গোষ্ঠীর, এবারে মহিলা কংগ্রেস ও এস সি সেলের বিদ্রোহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ রাজ্যের বিরোধি দলনেতা হিসেবে এআইসিসি গোপাল রায়ের নাম অনুমোদন দিয়েছে৷ বিরোধী দলনেতা নিয়ে যে সংকট তৈরি হয়েছিল আপাতত সে সংকটের অবসান ঘটেছে৷ গোপাল রায়কে যখন বিরোধী দলনেতা হিসেবে এআইসিসি অনুমোদন দিয়েছে ঠিক সে সময়েই গোপালবাবুর খাস তালুকে  হানা দিয়েছে DSC_0035শাসক দল সিপিএম৷ এই ভাঙা গড়ার খেলায় কংগ্রেস কর্মী সমর্থকরা রীতিমত হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন৷ রবিবার সন্ধ্যায় শিবনগরে সিপিএমের এক সভায় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ২৪০ জন কংগ্রেস সমর্থক দলত্যাগ করে শাসক দলে সামিল হয়েছেন৷  এলাকার বিধায়ক গোপাল রায় বিরোধী দলনেতা হিসেবে অনুমোদন পেলেও তার নির্বাচনী এলাকায় এধরনের ভাঙন তার অস্তিত্ব সংকটের সামিল৷ কারণ, ইতিপূর্বে কংগ্রেস দলে এত বড় ভাঙন দেখা দেয়নি৷ শুধু দলত্যাগই নয়, দলের শীর্ষ স্থানীয় বেশ কিছু নেতা নেত্রী সাংগঠনিক পদ থেকেও ইস্তফা দিয়েছেন৷ এক্ষেত্রেও নতুন করে সংকট তৈরি হয়েছে৷ এই সংকট নিরসনের তেমন কোন সুযোগ তাদের সামনে নেই৷ ফলে, এই রাজ্যে কংগ্রেস দল কার্যত সাইনবোর্ড সর্বস্ব হয়ে পড়তে শুরু করেছে৷
পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিএমের আঁতাতের জের ত্রিপুরায় কংগ্রেস দলের একাংশের নেতা-নেত্রীদের মধ্যে ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটতে শুরু করেছে৷ অনেকেই দলীয়পথ ছেড়ে কংগ্রেস-সিপিএম আঁতাতের প্রতিবাদে সোচ্চার হচ্ছেন৷ বিরোধী দলনেতার পদ থেকে সুদীপ রায় বর্মণের পদত্যাগের পর  প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী সহ বেশ কয়েকজন দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছিলেন৷ রবিবার আরো বেশ কয়েকজন নেতা নেত্রী দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী কল্যাণী রায় এবং সহসভানেত্রী পান্না দে সহ রাজ্য কমিটির পাঁচজন সদস্যা ও জেলাস্তরের দুজন সদস্যা পদত্যাগ করেছেন৷ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের  রাজ্য কমিটির চেয়ারম্যান প্রকাশ দাস সহ চারজন সদস্য সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ আরো বেশ কয়েকজন সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন৷ তারা প্রত্যেকেই বঙ্গে কংগ্রেস-সিপিএম আঁতাতের প্রতিবাদে দলীয় পদত্যাগ করেছেন৷  তাদের পদত্যাগ পত্রগুলো দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে৷ পদত্যাগের ফলে কংগ্রেস দলের ভাবমূর্তি অনেকটাই জনসমক্ষে হেয় প্রতিপন্ন হওয়ার সামিল হয়েছে৷ পদত্যাগীরা স্পষ্ট ভাবে জানিয়েছেন, কংগ্রেস-সিপিএম আঁতাতের বিরোধিতা করেই তারা এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হয়েছেন৷ আজ আগরতলা প্রেস  ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মহিলা কংগ্রেস সভানেত্রী কল্যাণী রায়, কংগ্রেসের এসসি সেলের চেয়ারম্যান প্রকাশচন্দ্র দাস প্রমুখ তাদের পদত্যাগের কথা ঘোষণা করেন৷ সাংগঠনিক পদ থেকে পদত্যাগের যে হিড়িক পড়েছে তাতে কংগ্রেস দলের ভাবমূর্তি জনগণের সামনে আরো স্পষ্ট হয়ে পড়তে শুরু করেছে৷ তাতে কংগ্রেস দলের ভবিষ্যৎ আরো অন্ধকারে দিকেই ধাবিত হচ্ছে৷ অবিলম্বে কেন্দ্রীয় নেতৃত্ব এবিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে পরিণতি আরো করুণ আকার ধারণ করতে পারে৷ সে আশঙ্কাতেই দলীয় নেতাদের একাংশ ভাঙনরোধে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷
রবিবার ৯নং বনমালীপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলে বড় ধরনের ধবস নেমেছে৷ কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের ঘনিষ্ট বলে পরিচিত ২৪৪ জন কংগ্রেস ছেড়ে শাসকদল সিপিআইএমে যোগ দিয়েছেন৷
শিবনগর লোটাস ক্লাব সংলগ্ণ এলাকায় রবিবার শাসকদল সিপিআইএমের এক সভায় কংগ্রেস দল ছেড়ে ২৪৪ জন সিপিআইএমে যোগদান করেছেন৷ সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য গৌতম দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ নবাগতদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে বরন করে নেন৷
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, আমাদের দেশে কংগ্রেস একটি ডুবন্ত জাহাজ৷ যারা পালাতে পারেন, তারাই বাঁচেন৷ যারা পদত্যাগ করেছেন, তারা কংগ্রেসের বিরুদ্ধে বলছেন৷ তারাই আবার সাংবাদিকদের বলছেন তারা কংগ্রেস ছাড়েননি৷ কংগ্রেস ছেড়ে দিয়েছি বললে বিধায়ক পদ চলে যাবে৷ আর বিধায়ক পদ চলে গেছে কেউ তাদের প্রচারে আনবেন না৷ আবার অনেক আছেন তারা ভাবছেন সবাই যখন চলে যাচ্ছে তখন আমি থাকি৷ নেতা তো হতে পারবো৷ কংগ্রেসের নেতা হয়ে তারা বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির পক্ষে কথা বলেছেন৷ তিনি বলেন, আপনারা যারা কংগ্রেস ছেড়ে সিপিএমে যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাই৷ কারন আপনারা আমাদের বিশ্বাস করেছেন৷ তাতে আমাদের দায়িত্ব আরও বাড়ল বলে অভিমত ব্যক্ত করেন তিনি৷ এই বিশ্বাসের মর্যাদা আমরা দায়িত্ব নিয়ে করব৷
পবিত্র বাবু বলেন, আমরা চাই মানুষে মানুষে যাতে বিভেদ না হয়৷ কেন্দ্র থেকে টাকা পেয়ে আমরা উন্নয়ন করি, প্রগতি করি, টাকা মানুষের মধ্যে ভাগ করে দিই৷ কারন মানুষ আমাদের ভোট দেয়৷ আমরা মানুষের প্রতি দায়বদ্ধ যে কারনেই মানুষকে আনাহারে থাকতে হয় না৷
পবিত্র বাবু আরও বলেন, যারা খারাপ তাদের আমরা ভাল করতে চাই৷ আমরা উন্নতির জন্য প্রগতির জন্য সবাইকে নিয়ে চলতে চাই৷ আমাদের কোন চৈত্রমাস নেই৷ আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই৷ বনমালীপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলে ভাঙন রোধে বিধায়ক গোপাল রায়ের যাবতীয় প্রয়াস ব্যর্থ হয়েছে৷ গোপাল রায়ের খাস তালুকে হানা দিয়েছে শাসক দল সিপিআইএম৷ অভিযোগ এলাকার বিধায়ক এলাকায় মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসতে দেখা যায় না৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top