News Flash

  • Home
  • Uncategorized
  • মালেগাঁও বিস্ফোরণ : যথেষ্ট প্রমাণের অভাবে মুক্ত নয় অভিযুক্ত
Image

মালেগাঁও বিস্ফোরণ : যথেষ্ট প্রমাণের অভাবে মুক্ত নয় অভিযুক্ত

মুম্বাই, ২৫ এপ্রিল (হি.স.) : মালেগাঁও বিস্ফোরনকাণ্ডে যথেষ্ট প্রমাণের অভাবে ৯জন অভিযুক্তকে মুক্তি দিল আদালত|২০০৬ সালে হওয়া ওই বিস্ফোরনে অন্তত ৩৭ জনের মৃতু্য হয়েছিল| এই বিস্ফোরণের তদন্তে নেমে সন্ত্রাস দমন শাখা গ্রেপ্তার করেছিল সিমি সদস্যদের| বলা হয়েছিল, লষ্করইতৈবার সঙ্গে মিলে মালেগাঁওতে বিস্ফোরণ ঘটিয়েছে এঁরা| পরে, ২০১১ সালে এই মামলাটি এন আই এ হাতে নেয়| তদন্ত করে জানায়, গ্রেপ্তার করা ব্যাক্তিদের বিরুদ্ধে কোনও প্রমান পাওয়া যায় নি| বদলে, সন্দেহ ভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় হিন্দু গোষ্ঠী অভিনব ভারতের সদস্যদের| তবে এঁদের ছেড়ে দেওয়ার পক্ষেও সওয়াল করে নি এন আই এ| বলা হয়েছে, এভাবে সন্দেহভাজনদের মুক্তি দেওয়া উচিত নয়| সোমবার এই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি ভিভি পাতিল জানিয়েছেন, একই ঘটনায় দুটি গোষ্ঠীর লোকেদের সন্দেহভাজন হিসেবে আটকে রাখা সম্ভব নয়|
এদিন মুক্তি প্রাপ্ত এই ৯জন অভিযুক্তের মধ্যে অন্যতম ছিলেন রইস আহমেদ | মুক্তির পর তিনি বলেছেন, ‘মুক্তি পেতে অনেক দেরী হল| তৱু তো মুক্তি| এটাই অনেক|’ এএমআইএম দলের নেতা এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইশি বিরক্ত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির উপর| তিনি বলেছেন, ‘এতদিন ধরে তাহলে ধরে রাখা হল কেন! সেই যখন যথেষ্ট প্রমাণই দেওয়া গেল না!’ এই ঘটনায় একজন অভিযুক্ত ইতিমধ্যে মারা গিয়েছেন|২০১১ সালে ৬ জনকে জামিন দেওয়া হয়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top