News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়িকে ধাক্কা, শাস্তির জেরে মৃতু্য হল বছর চল্লিশের এক প্রৌঢ়ের
Image

গাড়িকে ধাক্কা, শাস্তির জেরে মৃতু্য হল বছর চল্লিশের এক প্রৌঢ়ের

হায়দরাবাদ, ২৫ এপ্রিল (হি.স.) : রাস্তায় গাড়ি চালানোর সময় অন্যের গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে শাস্তির জেরে মৃতু্য হল বছর চল্লিশের এক প্রৌঢ়ের| অভিযোগ, দুর্ঘটনাবশত গাড়িটি ধাক্কা মারে অন্য গাড়িতে| আর এই সামান্য কারণে শাস্তিস্বরূপ সেই ব্যক্তিকে সেকেন্দ্রাবাদের রাস্তায় প্রখর রোদে সিট আপ করায় চার অভিযুক্ত ব্যক্তি| এর জেরে হিট-স্ট্রোকে মৃতু্য হয়েছে সেই ব্যক্তির| মৃত ব্যক্তির দেহ তাঁর গাড়ি থেকেই উদ্ধার করে পুলিশ|
পুলিশের দাবি প্রথমে তারা ভেবেছিল প্রচণ্ড রোদে গাড়ির মধ্যে বসে থাকা অবস্থায়ই মৃতু্য হয়েছে সেই প্রৌঢ়ের| কিন্তু পুলিশের তারপরই সন্দেহ হয়, কেন এই প্রখর গরমে গাড়ির মধ্যে বসে থাকতে গেলেন এই ব্যক্তি| তখনই পুলিশ সিদ্ধান্ত নিয়ে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে অন্য তথ্য|
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই প্রৌঢ় ভদ্রলোক গাড়ি চালাতে গিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়িতে সামান্য ধাক্কা দিয়ে ফেলেন| এরপরই ওই গাড়ির চার সওয়ারি দুর্বল প্রৌঢ় ভদ্রলোককে রাস্তায় নামিয়ে প্রচণ্ড গরমে সিট-আপ করায়| শুধু তাই নয়, ওই চার অভিযুক্ত প্রৌঢ়ের কাছ থেকে টাকার ওয়ালেটটিও কেড়ে নেয়| তারপর রাস্তায় তাঁকে ফেলে রেখে পালায়| সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করে গ্রেফতার করেছে পুলিশ| এখনও এক অভিযুক্ত পলাতক|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top