News Flash

  • Home
  • Uncategorized
  • খাস জমি পুনঃরুদ্ধার অভিযান ঘিরে উত্তেজনা বড়দোয়ালীতে
Image

খাস জমি পুনঃরুদ্ধার অভিযান ঘিরে উত্তেজনা বড়দোয়ালীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে উড়ালপুল তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এটি রাজধানী শহরের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেও একটি আকর্ষণীয় পদক্ষেপ৷ আগরতলা শহরবাসী সহ বুদ্ধিজীবী মহল এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ৷ কিন্তু উড়ালপুল তৈরি করতে গিয়ে প্রয়োজনীয় জায়গা সংকটে বিপাকে পড়তে হয়েছে প্রশাসনকে৷ নাগেরজলা থেকে ড্রপগেইট পর্যন্ত এলাকায় যে উড়ালপুলটি তৈরি হচ্ছে DSC_00061 (78)সেটির জন্য প্রয়োজনীয় জায়গা সংস্থান করে রেখেছে রাজ্য সরকার৷ সরকারি জায়গা দীর্ঘদিন ধরেই জবর দখল করে রেখেছেন একাংশ মানুষজন৷ এই জায়গা জবর দখলমুক্ত করা সম্ভব না হলে উড়াল পুল তৈরির প্রয়াস কার্যত ব্যর্থতায় পর্যবেশিত হবে৷ সে কারণেই রাজ্য সরকার ও প্রশাসন ড্রপগেইট থেকে নাগেরজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় রাস্তার দুপাশে যেসব বাড়িঘর গড়ে তোলা হয়েছে সেগুলো ভেঙ্গে দিয়ে প্রয়োজনীয় জায়গার সংস্থান করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ ২০১৩ সালেই জমি ডিমারগ্রেশন করে বিভিন্ন জায়গায় পিলারও পুতে দেওয়া হয়েছিল৷ কিন্তু ঐসব জায়গার দখল সহজে ছাড়তে চাননি অনেক পরিবার৷ ফলে, রাস্তা প্রশস্ত করা রীতিমত কষ্টকর হয়ে উঠে৷ রাজ্য সরকার ও রাজ্য প্রশাসন  উড়াল পুল করার তাগিদে এই জটিলতা নিরসনের জন্য দফায় দফায় গুরুত্বপূর্ণ বৈঠকও করেছে৷ গতকাল সর্বশেষ বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ৷ প্রশাসনের এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোন মূল্যে জবর দখলমুক্ত করে উড়ালপুল তৈরি করার উদ্যোগকে স্বাগত জানানো হবে৷ সে পরিকল্পনা অনুযায়ী প্রশাসন শুক্রবার রাত থেকেই প্রস্তুতি নিতে শুরু করে৷ নাগেরজলা থেকে ড্রপগেইট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর লক্ষ্যে  ভোর রাত থেকেই  প্রশাসনের কর্মকর্তারা ঐ এলাকায় পৌঁছেন৷ বেশ কয়েকটি বোলডোজার নিয়ে আগরতলা পুর নিগমের টাক্সফোর্স বাহিনী এবং অতিরিক্ত কিছু শ্রমিককে নিয়ে এই অভিযান চালানো হয়৷ অভিযানকে ব্যর্থ করার জন্য বিভিন্ন মহল থেকে নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল৷ এমনকি দখলে রাখা জমি যাতে দখলমুক্ত করতে না পারে সেজন্য চেষ্টারও DSC_00061 (46)কোন ত্রুটি রাখেননি তারা৷ কিন্তু তাদের সে স্বপ্ণ চেষ্টা ব্যর্থ করে দিয়েছে প্রশাসন৷ যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশের পাশাপাশি বেশ কিছু সংখ্যক টিএসআর জওয়ানকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়৷ জেলাশাসক মিলেন্দ রামটেকে এবং এসডিএম সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করেন৷ অভিযান চলাকালে গন্ডগোল বাঁধানোর জন্য চেষ্টার কোন ত্রুটি রাখেননি বিভিন্ন মহল৷ জেলাশাসক সহ প্রশাসনের কর্মকর্তাদের উপর হামলা চালানোর চেষ্টাও করা হয়৷ এইধরনের ঘটনায় জড়িত কয়েকজনকে পুলিশ আটক করে৷ প্রশাসনের তরফে এলাকার লোকজনদের শেষবারের মতো চরম সতর্কবার্তা শোনানো হয়৷ এই সতর্কবার্তার কারণেই অনেকে রাস্তায় বেরিয়ে আসেননি৷ নিজেদের তৈরি করা ঘরবাড়ি বোলডোজার দিয়ে ভাঙতে শুরু করে টাক্সফোর্স বাহিনী৷ সন্ধ্যার আগ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে নাগেরজলা থেকে ড্রপ গেইট পর্যন্ত এলাকায় রাস্তার পাশের বেআইনী দখলদারদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে৷ বিভিন্ন দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে৷ সন্ধ্যার পর আজকের দিনের মতো অভিযান আপাতত বন্ধ রাখলেও সোমবার সকাল থেকেই পুনরায় অভিযান শুরু হবে৷ এদিকে, নাগেরজলা থেকে ড্রপগেইট পর্যন্ত এলাকায় ভাঙচুর চালানোর ফলে এই রাস্তা দিয়ে যান চলাচলও পুরোপুরি বন্ধ হয়ে পড়ে৷ তাতে আপাতত জনদুর্ভোগ দেখা দিলেও ভবিষ্যতে এই প্রকল্পটি আরো বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে৷ সে কারণেই বুুদ্ধিজীবীমহল রাজ্য সরকারের এবং রাজ্য প্রশাসনের এই উদ্যোগেকে সাধুবাদ জানিয়েছে৷ এই উচ্ছেদ অভিযানের ফলে উড়ালপুল নির্মাণকারী সংস্থা কাজ করার ক্ষেত্রে দারুণ উৎসাহ পাবে এবং দ্রুত কাজ সম্পন্ন করতে পারবে৷ সে প্রত্যাশাকে মাথায় রেখেই সাধারণ মানুষ প্রশাসনের পাশে দাঁড়িয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top