News Flash

  • Home
  • Uncategorized
  • সোমা মজুমদার নির্যাতন মামলায় আদালতে শেষ সওয়াল জবাব, রায় ১৭ই মে
Image

সোমা মজুমদার নির্যাতন মামলায় আদালতে শেষ সওয়াল জবাব, রায় ১৭ই মে

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ চন্দ্রপুরের টাটা কালিবাড়ির সোমা মজুমদার কান্ডে শনিবার আদালতে সম্পন্ন হল আর্গোমেন্ট৷ এদিন আসামী পক্ষের আইনজীবিরা আর্গোমেন্ট করেন৷ আগামী ১৭ মে আদালত এই মামলার রায় ঘোষণা করবেন৷ দীর্ঘ ১ বছর ৮ মাস পর এই মামলার শুনানী সম্পন্ন হয়েছে৷ এখন আদালতে কি রায় ঘোষণা হয় এখন এটাই দেখার৷
চন্দ্রপুরের টাটা কালি বাড়ির সোমা মজুমদাবের কান্ডে শনিবার আদালতে শেষ হল মামলার আর্গোমেন্ট৷ এই দিন আসামী পক্ষের আইনজীবিরা সওয়াল করেন৷ এর আগে সরকার পক্ষের আইনজীবিদের সওয়াল জবাব শেষ হয়৷ মোট ২০ জন অভিযুক্ত বিরুদ্ধে চলে মামলাটি৷ সোমাকে শারীরিকভাবে নিগ্রহ করার তথ্য প্রমান সহ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে জমা দেন সরকার পক্ষের আইনজীবিরা৷ আজ আসামী পক্ষের আইনজীবিরা তাদের নির্দোষ প্রমানিত করার চেষ্টা করেন আদালতে৷ অভিযুক্ত ২০ জনের মধ্যে ৭ জন পুরুষ৷ বাকিরা মহিলা৷ সওয়াল জবাব শেষে সরকার পক্ষের আইনজীবি জানান এই মামলায় অভিযুক্তরা যে আইন নিজের হাতে তুলে নিয়েছে তা প্রমাণিত হয়েছে৷
আদালত সূত্রে জানা গেছে আগামী ১৭ মে এই মামলার রায় ঘোষণা করতে পারেন মামলায় বিচারক৷ উল্লেখ্য দীর্ঘ ১ বছর ৮ মাস যাবৎ মামলাটির শুনানী চলে আদালতে৷ ২০১৪ সালের ৬ অক্টোবর চন্দ্রপুরের নাট মন্দির এলাকার মহিলাদের গণ প্রহারের শিকার হন সোমা মজুমদার৷ বেধরক মারে গুরুতর আহত হন তিনি৷ এরপর পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করেন সোমা মজুমদার৷ প্রথমে মামলা নিতে অস্বীকার করে মহিলা থানা৷ পরবর্তী সময়ে এই বিষয়ে হস্তক্ষেপ করেন রাজ্যপাল স্বয়ং৷ আগামী ১৭ মে আদালত কি রায় ঘোষণা করে এখন এটাই দেখার৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top