News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বই থেকে পুনে যাওয়ার পথে আক্রান্ত কানহাইয়াকুমার, আটক এক
Image

মুম্বই থেকে পুনে যাওয়ার পথে আক্রান্ত কানহাইয়াকুমার, আটক এক

মুম্বই, ২৪ এপ্রিল (হি.স.) : ফের হামলা হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারের উপর। রবিবার বিমানে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আজ মুম্বই থেকে পুনে যাওয়ার পথে আক্রান্ত হন তিনি।এই ঘটনায় মানসজ্যোতি ডেকা নামে একজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, এক জনসভায় বক্তৃতা দিতে জেট এয়ারওয়েজের উড়ানে আজ পুনে যাচ্ছিলেন কানহাইয়া। সেখানেই এক সহযাত্রী নাকি তাঁর গলা টেপার চেষ্টা করেন। বিষয়টি টুইট করে কানহাইয়া অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিমান সংস্থা অভিযুক্তের বিরুদ্ধে আলাদা করে কোনও ব্যবস্থা নেওয়ার বদলে নিরাপত্তার অজুহাতে তাঁদের দু’জনকেই নাকি বিমান থেকে নামিয়ে দেয়।
তবে সিআইএসএফ জানিয়েছে, অভিযুক্তের নাম মানসজ্যোতি ডেকা, তাঁকে আটক করা হয়েছে। কানহাইয়া পরে টুইটারে আরও অভিযোগ করেন, মানসজ্যোতি টিসিএসে চাকরি করেন, তিনি কট্টর বিজেপি সমর্থক

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top