News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত ডাক্তাররা, কমলপুর হাসপাতালে পরিষেবা লাটে
Image

প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত ডাক্তাররা, কমলপুর হাসপাতালে পরিষেবা লাটে

Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ কমলপুর বিএসএম হাসপাতালের পরিকাঠামো তলানিতে৷ চিকিৎসক সরকারি হাসপাতাল ছেড়ে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত৷ হাসপাতালে অবাধে বিচরণ কুকুরের৷ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া৷ স্বর্ণরাজ্য হোক কিংবা মডেল রাজ্যই হোক হাসপাতালের পরিকাঠামো স্বাভাবিক থাকা দরকার বলে মনে করেন সাধারণ রোগী সহ তার আত্মীয়স্বজনরা৷ কিন্তু স্বাস্থ্য পরিষেবার মত একটি গুরুত্বপূর্ণ পরিষেবা কিভাবে কমলপুরে চলছে তা দেখলে অনুমান করা যায় কমলপুর বিএসএম হাসপাতালে কি ধরনের পরিষেবা চালু আছে বর্তমানে৷ ধলাই জেলার অন্যতম সরকারি চিকিৎসালয় হচ্ছে কমলপুর বিএসএম হাসপাতাল৷ বর্তমানে হাসপাতালটি কিভাবে চলছে তা দেখলে চক্ষু সড়ক গাছ হওয়ার মত উপক্রম৷ হাসপাতালে পরিদর্শনকালে প্রথমে যে জিনিসগুলো লক্ষ করা যায় তা হচ্ছে হাসপাতালের ভিতরে অসংখ্য কুকুর অবাধে বিচরণ  করছে৷ দ্বিতীয়ত লক্ষ করা যায় অপ্রয়োজনে অসংখ্য বিদ্যুৎ পাখা, লাইট জ্বালিয়ে রাখা হয়েছে৷ যার কোন প্রয়োজনই নেই৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটি যে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে তা হল চিকিৎসগণ কর্তব্যরত অবস্থায় হাসপাতাল ছেড়ে কোয়ার্টারে রোগী দেখছেন৷ মজার ব্যাপার হল হাসপাতালের দন্ত চিকিৎসকরে রুমে গিয়ে দেখা যায় লাইট জ্বালানো, পাখাগুলো ঘুরছে৷ নিসঙ্গ চেয়ার টেবিল৷ মাছি তাড়ানোর মত একজনও কেউ নেই৷ পাশের রুমে গিয়ে জানা গেল ডাক্তারবাবু আছেন তবে তিনি একটু কোয়ার্টারে গেছেন ফোন করলেই আসবেন৷  ডাক্তারবাবুর চেম্বারের সেবিকা জানান দেড় ঘন্টা হয়েছে তিনি কোয়ার্টারে গেছেন৷ জানতে চাইলাম উনার তো এখন ডিউটি তাহলে হাসপাতাল ছেড়ে তিনি কেন কোয়ার্টারে যান? সেবিকা উত্তর দিল এর জন্যই তো মোবাইল ফোন৷ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সরাসরি হাসপাতালের কোয়ার্টারে গিয়ে দেখেন তিনি প্রাইভেট  প্র্যাকটিসে ব্যস্ত৷ অধীর আগ্রহে রোগীরা বসে আছেন৷ এর মধ্যে সংবাদমাধ্যমের খবর মোবাইল ফোন আসতেই তিনি রোগী ফেলে হাসপাতালে রওয়ানা দেন৷ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাকে জিজ্ঞাসা করার আগেই তিনি পালিয়ে যান৷ এ যদি স্বাস্থ্যের হাল হয়, এভাবে যদি ডাক্তাররা হাসপাতাল ছেড়ে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকে তাহলে পরিষেবা চলবে কিভাবে? আর সাধারণ খেটে খাওয়া মানুষ কি আর আশা করতে পারে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top