News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় বন্য হাতির তান্ডবে তছনছ দশটি বাড়ি
Image

তেলিয়ামুড়ায় বন্য হাতির তান্ডবে তছনছ দশটি বাড়ি

IndianElephantনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ বন্য হাতির তান্ডবে অতিষ্ট হয়ে উঠেছেন আঠারমুড়া সংলগ্ণ এলাকার মানুষজন৷ বন্য হাতির দল জঙ্গল ছেড়ে খাদ্যের সন্ধানে সমতল এলাকায় নেমে আসতে শুরু করেছে৷ শুক্রবার রাতে একটি বন্য হাতি তেলিয়ামুড়া থানাধীন ডি এম কলোনী এবং তৎসংলগ্ণ এলাকায় ব্যাপক তান্ডব চালিয়েছে৷ দশটি বাড়ির বসত ঘর ও রান্না ঘর ভাঙচুর করেছে৷ রাতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ঐ এলাকার মানুষজন৷ আগুন এবং পটকা নিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন এলাকাবাসী৷ খবর পাঠানো হয় বনদপ্তরে৷ ছুটে আসেন বন দপ্তরের কর্মীরা৷ তাড়া খেয়ে শেষ পর্যন্ত হাতিটি এলাকা ছেড়ে জঙ্গলের দিকে চলে যায়৷ উল্লেখ্য, কিছুদিন আগেও বন্য হাতির তান্ডবে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছিল৷ ঐসব এলাকায় বসবাসকারী মানুষজন বন্য হাতির তান্ডবে রীতিমতো তটস্থ৷ কখন কোথায় দাঁতাল হাতির দল হামলা চালায় তা বুঝে উঠা মুশকিল৷ গত বেশ কয়েক বছর ধরেই আঠারমুড়া পাহাড় থেকে হাতির দল এই মরশুমে সমতলে নেমে আসছে৷ পাহাড়ে খাদ্যভাবের কারণেই হাতির দলটি সমতলে নেমে আসে বলে এলাকাবাসী জানিয়েছেন৷ হাতির তান্ডব মোকাবিলায় বন দপ্তর যেসব উদ্যোগ গ্রহণ করেছে তা পর্যাপ্ত নয়৷ রাজ্য বিধানসভার অধিবেশনেও একাধিক বার বিষয়টি নিয়ে চর্চা হয়েছে৷ কাঁটাতারের বেড়া দিয়ে হাতির যাতায়াতের পথ বন্ধ করার প্রস্তাবও উঠেছিল৷ কিন্তু, তা বাস্তবায়িত হয়নি৷ প্রতি বছরই সমতল এলাকার মানুষ আতঙ্কে দিন কাটান৷ শুধু বাড়িঘরে ভাঙচুরই নয় ব্যাপক ফসলহানিও করে থাকে হাতির দল৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top