News Flash

  • Home
  • Uncategorized
  • এবার মালিয়ার পাসপোর্ট বাতিল করল কেন্দ্র
Image

এবার মালিয়ার পাসপোর্ট বাতিল করল কেন্দ্র

vijoy maliaনয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : লিকার ব্যারন বিজয় মালিয়ার পাসপোর্ট বাতিল করল কেন্দ্র। রবিবার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র টুইটারে জানিয়েছেন, এ ব্যাপারে মালিয়ার যাবতীয় বক্তব্য খতিয়ে দেখার পর তাঁর পাসপোর্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে সাহায্য না করার জন্য গত কয়েকদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিদেশ মন্ত্রকের কাছে বিজয় মালিয়ার পাসপোর্ট বাজেয়াপ্ত করার আবেদন করে। তিন তিনবার শমন পাঠানোর পরেও ইডির সামনে হাজিরাও দেননি তিনি। এমনকী দিনকয়েক আগে সুপ্রিম কোর্ট দেশে বিদেশে তাঁর সম্পত্তির খতিয়ান চাইলে মালিয়া জানিয়ে দেন, যেহেতু তিনি অনাবাসী ভারতীয় তাই বিদেশের মাটিতে তাঁর সম্পত্তির পরিমাণ আদালতকে জানাতে তিনি বাধ্য নন। বিদেশ মন্ত্রক জানায়, মালিয়াকে দেশে ফিরিয়ে এনে তাঁকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে সব রকম চেষ্টা চালাবে তারা। এরপর আজকের পাসপোর্ট বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত।
উল্লেখ্য, নানা মামলায় জর্জরিত মালিয়া পুলিশের হাত থেকে বাঁচতে মাসখানেক ধরে বিদেশে গা ঢাকা দিয়েছেন। বিভিন্ন ব্যাংক থেকেও ৯,০০০ কোটি টাকারও বেশি অনাদায়ী ঋণ নেওয়ার মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top