News Flash

  • Home
  • Uncategorized
  • ছেলে-মেয়ে-স্ত্রী মিলে গৃহস্বামীকে মারধার, বাবার কষ্টার্জিত টাকার ভাগ চেয়ে মেয়ের উচ্চবাচ্য, অভিমানী দুই ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যু
Image

ছেলে-মেয়ে-স্ত্রী মিলে গৃহস্বামীকে মারধার, বাবার কষ্টার্জিত টাকার ভাগ চেয়ে মেয়ের উচ্চবাচ্য, অভিমানী দুই ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যু

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ সমাজের অবক্ষয়ের একের পর এক দৃষ্টান্ত সৃষ্টি হচ্ছে৷ স্ত্রী, ছেলে ও মেয়ে মিলে বাবাকে বেধরক পিটিয়েছে৷ অভিমানে আত্মহত্যার পথই বেছে নিয়েছেন বিশ্বজিৎ সরকার৷ পারিবারিক কলহের জেরে অপমানে, অভিযানে আত্মঘাতী হলেন একব্যক্তি৷ তার নাম বিশ্বজিৎ সরকার৷ বাড়ি মধ্য ভূবনবন৷ পেশায় রিক্সা চালাক৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
রাজধানী আগরতলা শহর সংলগ্ণ মধ্য ভূবনবন এলাক থেকে এক রিক্সাচালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তার নাম বিশ্বজিৎ সরকার৷ জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই পারিবারিক ঝালো চলছিল৷ এনিয়ে তাদের বাড়িতে শালিসী সভাও হয়৷ শালিশী সভার পর স্ত্রী, মেয়ে ও ছেলে মিলে বিশ্বজিৎ সরকারকে মারধর করে৷ এরপর থেকেই বিশ্বজিৎ নিখোঁজ হন৷ শনিবার বাড়ির পাশের জঙ্গলেই তার ঝুলন্ত মৃতদেহ মিলেছে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷
খুন না আত্মহত্যা এই নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে বিলোনীয়ার কৃষ্ণনগরের আচার্য্য পাড়ায়৷ আজ সকালে এলাকার একটি পুকুরে একটি দেহ দেখা যায় তার ঠিক উপর আমগাছে রয়েছে একটি লাল রং এর গামছা ঝুলানো৷ সাথে সাথে হৈ চৈ পড়ে যায়৷ জলের উপরে যে টুকু দেখা যাচ্ছে এবং গামছা দেখে বোঝা যাচ্ছে এটি পাশ্ববর্তী সুভাষ আচার্য্যের দেহ৷ বয়স প্রায় ৫৫ বছর৷ সাথে সাথে পুলিশে খবর যায়৷ ছুটে যায় ঋষ্যমুখ ফাঁড়ি থানার পুলিশ৷ মৃতদেহের অবস্থা দেখে মৃত ব্যক্তির ভাই এবং এলাকাবাসীরা সন্দেহ হওয়ায় ছুটে যান এস ডি পি ও, বিলোনীয়া থানার ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপারে৷ ডাকা হয় বিশেষজ্ঞ দল৷ ঘটনার বিবরনে জানা যায় মৃত সুভাষ এবং তাই স্ত্রী বাড়ীতে একাই থাকত৷ ছেলে রয়েছে দুবাইতে, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে৷ অবশ্য পাশেই ছিল সুভাষ আচার্য্যর ভাইরা৷ ভাইদের বক্তব্য বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল৷ গতকাল এজন্য মেয়ে ও জামাই এসেছে৷ কিন্তু কি জন্য ঝগড়া তা জানেনা৷ গতকাল রাতে ঝগড়া করে বেরিয়ে গেলে ও ভাইরা কিছুই জানে না৷ তাই তাদের সন্দেহ৷ এদিকে মৃত ব্যক্তির স্ত্রী এবং মেয়ে জানান ব্যাঙ্ক একাউন্টের টাকা এবং পাসবুক নিয়ে সমস্যা৷ সমাধান করতে মেয়ে এসেছে গতকাল৷ কিন্তু রাতে কথা হবার পর সুভাষ আচার্য্য বাড়ী থেকে বেরিয়ে আর বাড়ী ফেরেনা৷ সকালে মৃতদেহ পাওয়া যায়৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top