News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই পুর পরিষদ এলাকায় পানীয় জল সরবরাহ তলানীতে
Image

খোয়াই পুর পরিষদ এলাকায় পানীয় জল সরবরাহ তলানীতে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ এপ্রিল৷৷ একদিকে খোয়াই অফিসটিলা এবং প্রত্যেকটি সরকারী দপ্তরগুলিতে হাজার হাজার লিটার জল অপচয় হচ্ছে৷ মোটরের মাধ্যমে প্রতিদিন জল তোলা হচ্ছে অথচডিডাব্লিউ এস দপ্তর বলছে জল সংকট৷ এভাবেই জনগনকে ভূল তথ্য দিয়ে সাত পাঁচ বোঝানো হচ্ছে৷ এদিকে খোয়াই পুর পরিষদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহের পরিষেবা ধীরে ধীরে তলানীতে এসে দাঁড়াচ্ছে৷ আগামী দিল গুলিতে খোয়াই পুর পরিষদ ভোক্তাদের নিকট থেকে জলকর নিয়ে কতটা পরিষেবা দিতে পারবে তা নিয়ে শংসয় রয়েছে৷ খোয়াই অফিসটিলা স্থিত ওয়াটার ট্রিটমেন্ট DSCN 6847.jpg3প্ল্যান্ট থেকে শহরের নাগরিককে দিনে দু-বেলা আড়াই ঘন্টা করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে হয় বাড়ী বাড়ী পাইপ লাইনের মাধ্যমে৷ সেই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে শহরের মানুষ জনকল দিয়ে এখন দু-বেলার মধ্যে প্রায় সময়ই এক বেলা পানীয় জল পায় তাও মাত্র ত্রিশ মিনিটের জন্য৷ বর্তমান খোয়াই পুর পরিষদ নগর পঞ্চায়েত থাকাকালীন সময়ে ভোক্তাদের নিকট থেকে মাসিক জল কর নিত ত্রিশ টাকা৷ এখন ঐ জলকর বৃদ্ধি করে চল্লিশ টাকা নিয়ে পরিষেবা এক-চতুথাংশ কমিয়ে দিয়েছে খোয়াই পুর পরিষদ৷ শুধু তাই নয়, দু-বছর পূর্বে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে শহর বাসীর বাড়ীতে পানীয় জলের টেপে যে গতিতে জল আসত এখন তার বিপরীত চিক্র৷
খোয়াই পুর পরিষদের এমন ভগ্ণদশা দেখে বহু মানুষ শঙ্কিত৷ প্রশ্ণ উঠছে জলকর বৃদ্ধির পর কেন দু-বেলা পানীয় জল সরবরাহ অনিয়মিত৷ কেন আড়াই ঘন্টার পরিবর্তে এখন মাত্র ত্রিশ মিনিটের জন্য অত্যন্ত ধীর গতিতে ভোক্তাদের পাইপ লাইন দিয়ে চরনামৃত রুপে জল আসে৷ এর জবাব  নেই খোয়াই পুর পরিষদের কাছে৷ কারন খোয়াই পুর পরিষদের জলসেবা করার চাইতে তাদের খাই খাই ভাব এখন কয়েকশত গুন বৃদ্ধি পেয়েছে৷ সংবাদ সূত্রটি জানায়, অফিসটিলাতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর পর বছর দুয়েক সময়ের মধ্যে যে পরিমান ভোক্তা ছিল, সেই ভোক্তা এখন ঐ সংখ্যার দশ গুন হয়ে দাঁড়িয়েছে৷ খোয়াই পুর পরিষদ ভাল করেই জানে শহরের জল সরবরাহ প্রকল্পে কত হাজার ভোক্তার চাহিদা মেটানো যাবে৷ কিন্তু তারা খাই খাই লোভে পড়ে পাইকারী হারে ভোক্তার আবেদন গ্রহন অর্থকরী জমা নিয়ে ঐ আবেদন জোর করে পাঠিয়ে দিয়ে জন স্বাস্থ্য কারিগরি দপ্তরে৷ প্রকল্প গুলি অভার লোভে চলার পরও সংশ্লিষ্ট দপ্তরটি পুর পরিষদের চাপে পড়ে শুধু সংযোগই বাড়িয়ে যাচ্ছে৷ আর তাতে বাড়তি জলকর দিয়েও শহর বাসীর কপালে একবেলা জল জুটলে পরের বেলায় জলই জুটছে না৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top