News Flash

  • Home
  • Uncategorized
  • বৃদ্ধতন্ত্রের অবসানের ডাক, তরুণদের তুলে আনার অঙ্গিকার, সিপিএম দূর্বল হয়েছে সারা দেশেই ঃ মানিক সরকার
Image

বৃদ্ধতন্ত্রের অবসানের ডাক, তরুণদের তুলে আনার অঙ্গিকার, সিপিএম দূর্বল হয়েছে সারা দেশেই ঃ মানিক সরকার

LENIN CMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল ৷৷ কংগ্রেস এবং বিজেপি উভয় দলের বিরুদ্ধে লড়াই করছে সিপিএম৷ অথচ মানুষ কংগ্রেসের বিকল্প হিসেবে বিজেপিকে এবং বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেসকেই বেছে নিচ্ছেন৷ ফলে দেশে রাজনীতির লড়াইয়ে সিপিএম সুবিধা করতে পারছে না বলে স্বীকার করে নেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার৷ বাস্তবে দল যে ক্রমশ দূর্বল হয়ে পড়েছে সে কথাই আজ তিনি অকপটে জানিয়েছেন৷ এদিকে, বৃদ্ধতন্ত্রের অবসানের ডাকও দিয়েছেন তিনি৷ পাশাপাশি তরুণদের উপরতলায় তুলে আনার জন্যও জোর সওয়াল করেন৷ শুক্রবার রবীন্দ্রশতবার্ষিকী ভবনে লেনিনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত হল সভায় বক্তব্য রাখতে গিয়ে একদিকে দলের করুণ দশা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন৷ পাশাপাশি পার্টি প্লেনামে দলের খোলনলচে বদলের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন৷
এদিন, সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকারকে অনেকটাই হতাশাগ্রস্ত দেখা গেছে৷ মতাদর্শগত ভাবে কংগ্রেস এবং বিজেপি উভয় দলেরই বিরোধিতা করছে সিপিএম৷ কিন্তু যখন কংগ্রেসের জনবিরোধী নীতির সমালোচনা করে লড়াই সংগ্রাম সংগঠিত করা হচ্ছে মানুষ তখন সেই কংগ্রেসকে প্রত্যাখ্যান করে বিজেপিকে বাছাই করে নিচ্ছেন৷ আবার বিজেপির বিরুদ্ধেও আন্দোলন জারি রাখা হলেও হয়তবা মানুষ আগামীদিনে আবার বিজেপিকে প্রত্যাখ্যান করে বাছাই করে নেবেন কংগ্রেসকে৷ ফলে, রাজনীতির লড়াইয়ে সিপিএম তেমন একটা সুবিধা করতে পারছে না তা আজ তিনি নিজেই স্বীকার করে নেন৷ হতাশা ঢাকতে গিয়ে অনেকটা হাসির ছলে বলেন, ‘ছাগলের তিন নম্বর বাচ্চার মতো আমাদের অবস্থা৷ এদিক ওদিক দৌড়াদৌড়ি করেও দুধ খেতে পারছি না’৷ তাতে তিনি স্পষ্ট করে দেন, যেখানে সিপিএমের নিজেদেরই দুর্বল অবস্থা সেখানে এই দলকে বাছাই করে মানুষ ডুবতে চাইছেন না৷ ফলে, পার্টির লাইন অনুসরণ করে নিজেদের শক্তি বাড়াতে হবে বলে এদিন তিনি প্রত্যয় ব্যক্ত করেন৷
প্রসঙ্গত, গোটা দেশেই যে সিপিএম ক্রমশ দুর্বল হয়ে পড়ছে তা ভালই আঁচ করতে পেরেছেন মানিকবাবু৷ গত ডিসেম্বরে কলকাতায় পার্টি প্লেনামে এনিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে সে কথাও আজ তাঁর বক্তব্যে ফুটে উঠেছে৷ পার্টি প্লেনামের সিদ্ধান্তের নির্যাস তুলে ধরে বৃদ্ধতন্ত্রের অবসানের যে ডাক তিনি দিয়েছেন তাতে আগামীদিনে রাজ্যে সিপিএমের খোলনলচে বদলে ফেলার ইঙ্গিত মিলেছে৷ বিশেষ করে যারা দলে লেজুরবৃত্তি করে থাকেন তাদেরকে ঝেরে মুছে ফেলে দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন তিনি৷ তরুণ তুর্কি নেতাদের দলে প্রাধান্য দেওয়া অতি আবশ্যক হয়ে উঠেছে তার প্রাসঙ্গিকতা তুলে ধরে এদিন তিনি বলেন, তরুণদের মধ্যে যাদের রাজনৈতিক বিচক্ষণতা রয়েছে তাদেরকে উপর তলায় তুলে আনতে হবে৷ গুণমান সম্পন্ন তরুণ নেতারা আজীবন নিচু তলায় পড়ে থাকবেন সেই চিন্তাধারায় বদল ঘটাতে হবে৷ রাজনীতির আঙ্গিনায় যাদের যোগ্যতা রয়েছে এমন তরুণ তুর্কি নেতাদের বাছাই করে উপরের সারিতে তুলে এনে সংগঠনের ভিত আরো মজবুত করতে হবে৷ শুধু তাই নয়, তরুণদের পাশাপাশি প্রবীণদেরও পার্টির মতাদর্শে আরো শিক্ষিত করতে হবে৷ তবে, যারা দলে শৃঙ্খলা ভঙ্গ করবেন, এমনকি দলীয় নীতিরীতি মানবেন না তাদের উদ্দেশ্যে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন তিনি৷
সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার এদিন স্পষ্ট বলেন, দলে নেতার তকমা গায়ে সেটে ঘুরে বেড়ালে চলবে না৷ সংগঠনের কাজ করছেন কিনা, মিছিল মিটিংয়ে আসছেন কিনা, এমনকি দলের প্রচারে অগ্রণী ভূমিকা নিচ্ছেন কিনা সে বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হবে৷ চারিত্রিক দুর্বলতা রয়েছে এমন নেতাদের দল থেকে ছাঁটাই করার পক্ষেও সওয়াল করেছেন তিনি৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top