News Flash

  • Home
  • Uncategorized
  • পনের বছর ধরে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য গেলেন সিপিএমে
Image

পনের বছর ধরে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য গেলেন সিপিএমে

Congress CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা খাস তালুকে জোর ধাক্কা দিল সিপিএম৷ শুক্রবার বিকালে কৈলাসহর বিধানসভার অন্তর্গত গৌরনগর ব্লকের অধীনে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য চান মিয়া পঞ্চায়েত সদস্য থেকে পদত্যাগ করে গৌরনগর ব্লকের বিডিও সুমিত্রা দেবনাথের হাতে পদত্যাগ পত্র তুলে দেন৷ এবং চান মিয়া সিপিএম দলে যোগদান করেন৷ এব্যাপারে বিডিও সুমিত্রা দেবনাথ বলেন পদত্যাগ পত্র দেওয়ার সময় চান মিয়ার সঙ্গে সিপিএম নেতা তথা সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির সদস্য মুকুট আলি, কয়েস মিয়া সহ আরো অনেকে৷ পদত্যাগ পত্র বিডিও এর কাছে দিয়ে এসে সংবাদ প্রতিনিধিদের সামনে চান মিয়া বলেন, কংগ্রেস দলের নেতা দুর্নীতি পরায়ণ৷ যদিও চান মিয়া কংগ্রেস দলের কোন নেতার নাম বলেনি৷
উল্লেখ্য, নয় আসন বিশিষ্ট সিপিএম পরিচালিত রাঙ্গাউটি পঞ্চায়েতে সিপিএমের দখলে ছিল ছয়টি আসন এবং কংগ্রেসের দখলে ছিল তিনটি৷ এবং এই তিনটি পঞ্চায়েত সদস্য থেকে চান মিয়া পতদ্যাগ করেন৷ চান মিয়া পনেরো বছর ধরে এই ওয়ার্ডের কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য ছিল৷ বিগত ত্রিশ বছর ধরে সিপিএম এই ওয়ার্ডে জয়ের মুখ দেখেনি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top