News Flash

  • Home
  • Uncategorized
  • দলীয় জমায়েতে যোগ দিতে গিয়ে দূর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা বিজেপির
Image

দলীয় জমায়েতে যোগ দিতে গিয়ে দূর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা বিজেপির

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ দলীয় সভায় অংশগ্রহণ করতে আসার পথে বিজেপির দুই কর্মকর্তার দুর্ঘটনায় অকাল প্রয়াণে নিহতদের পরিবারের হাতে এক লক্ষ টাকা করে সাহায্য তুলে দিয়েছে বিজেপি রাজ্য কমিটি৷ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে প্রয়াত আশুতোষ দে’র স্ত্রী মমতা দাস এবং প্রয়াত জগদীশ দাসের স্ত্রী হেপি দাসের হাতে এক লক্ষ টাকা করে তুলে দেন বিজেপিরাজ্য কমিটির সভাপতি বিপ্লব দেব৷ এদিন, তিনি জানান, গত ২৬ মার্চ দলীয় সভায় অংশগ্রহণ করতে আসার পথে মুঙ্গিয়াকামীতে পথ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়৷ অপর পাঁচজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন৷ বিজেপি রাজ্য কমিটি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করার পাশাপাশি তাদের শিশু সন্তানদের শিক্ষাদীক্ষার যাবতীয় দায়িত্ব বহন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শ্রীদেব৷ এদিন তিনি আরো জানান, গুরুতর আহত হয়ে যে পাঁচজন বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তাদের চিকিৎসা ভারও বিজেপি রাজ্য কমিটি বহন করবে৷
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে সাক্ষাৎ করে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে নালিশ জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি৷ এদিন, সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তাঁকে অবগত করানো হয়েছে৷ পাশাপাশি এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top