News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ যুবক
Image

মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় খেয়ে গুরুতর অসুস্থ হয়ে  পড়েছে এক যুবক৷ ঘটনা রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ইন্দ্রনগর কালী বাড়ি এলাকায়৷ অসুস্থ হয়ে পড়া ঐ যুবকের নাম সুমন দেবনাথ৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা যায়, সোমবার সন্ধ্যা নাগাদ সুমন দেবনাথ তার বাড়ী এলাকাতেই একটি দোকান থেকে স্প্রাইট কিনে পান করে৷ স্পাইট বোতলের প্রায় অর্ধেক পান করার পর তার মনে সন্দেহ হয়৷ তখনই লক্ষ্য করে এটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে৷ দোকানমালিককে  মেয়াদ উত্তীর্ণ স্প্রাইট বোতলটি দেখালে তিনি নাকি বলেন, কিছু হবে না৷ সে অনুযায়ী ঐ যুবক বাড়িতে চলে যায়৷ স্প্রাইট পান করার কিছুক্ষণ পরই তার পেট ব্যথা শুরু হয়৷ অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকা ঐ যুবককে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে৷ কর্তব্যরত চিকিৎসকরা ব্যবস্থাপত্র লিখে তাকে বাড়িতে পাঠিয়ে দেন৷ কিন্তু তার যন্ত্রণা কমছিল না৷ বেশ কয়েকবার বমি ও পাতলা পায়খানা করতে থাকে৷ শেষ পর্যন্ত ইমাজেন্সি বিভাগে এসে বিষয়টি আবারও জানায়৷ শেষ পর্যন্ত তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ বর্তমানে সে চিকিৎসাধীন৷ মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ হয়ে পড়ার সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ উল্লেখ্য, পুরনো ঠান্ডা পানীয় বোতলগুলো বিভিন্ন দোকানে মজুত থাকে৷ মরশুম পেরিয়ে আবার গরম মরশুম এলে সেগুলো বিক্রি করা হয়৷ এরই মধ্যে সেগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়৷ মেয়াদ উত্তীর্ণ এসব পানীয় দিব্যি বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে৷ অনেকেই এবিষয়ে সচেতন নন৷ গরমের অসহ্য যন্ত্রণায় এসব পানীয় পান করে সাময়িক স্বস্তি পাওয়ার চেষ্টা করেন অনেকেই৷ তাতে দেখা দেয় বিপত্তি৷ মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রির ধুম চললেও প্রশাসন এসব বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top