News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত পোলিও মুক্ত হিসেবে ঘোষণা হলেও সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য দপ্তরের
Image

ভারত পোলিও মুক্ত হিসেবে ঘোষণা হলেও সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য দপ্তরের

bOPVনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ বিশ্বে পোলিও নির্মূল হয়নি৷ পাকিস্তান ও আফগানিস্তানে এখনো পোলিও আক্রান্ত রোগী সনাক্ত হচ্ছে প্রতিবছর৷ ফলে, ভারত পোলিও মুক্ত হিসেবে ঘোষণা হলেও মানুষকে সচেতন থাকতে হবে বলে পরামর্শ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর৷ আর এদেশে পোলিও আক্রান্ত কেউ নেই, তাই পোলিও প্রতিষেধক টিওপিভি (ট্রাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন) থেকে বিওপিভি তে (বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন) রূপান্তর করা হচ্ছে৷ আগামী দিনে ওরাল পোলিও ভ্যাকসিন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে৷ তার বদলে কেবল চালু থাকবে ইন্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন৷ ভারত ২৭ মার্চ ২০১৪ সালে পোলিও মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ মঙ্গলবার স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানা গেছে৷
উল্লেখ্য, গ্লোবাল পোলিও ইরাডিকেশন এন্ড এন্ডগেম স্ট্রেটেজি ২০১৩-২০১৮ কর্মসূচীর আওতায় আগামী ২৫ এপ্রিল থেকে সারা বিশ্বের সাথে ভারতবর্ষেও বর্তমানে পোলিও প্রতিষেধক টি ও পি ভি থেকে বি ও পি ভি তে রূপান্তরিত করা হবে৷ এদিন থেকে পোলিও প্রতিষেধকের জন্য আর টি ও পি ভি ব্যবহৃত হবে না, এর পরিবর্তে বি ও পি ভি প্রতিষেধক ব্যবহৃত হবে৷ এই কর্মসূচী সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজ্য মিশনের আওতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় প্রেস ক্লাবে মিডিয়া সেনসিটাইজেশন কর্মশালা আয়োজিত হয়৷ কর্মশালার বিষয় ছিল মিডিয়া সেনসিটাইজেশন ওয়ার্কশপ অন টি ও পি ভি টু বি ও পি ভি সুইচ৷ কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব ডা সুজিত চাকমা৷ এছাড়া, উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা কানুলাল ভৌমিক সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য চিকিৎসক ও কর্মরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকগণ৷ স্বাগত ভাষণ দেন স্টেট ই্যমুনাইজেশন অফিসার ডা এম এস চৌধুরী৷ কর্মশালায় আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন বক্তা রাজ্যে এই কর্মসূচীর সফল বাস্তবায়নে জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে মিডিয়ার সহযোগিতা কামনা করেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top