News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে পুলিশের উপস্থিতিতে ধর্ষণে অভিযুক্ত যুবককে পিটিয়ে মারল জনতা, গ্রেফতার দুই
Image

অসমে পুলিশের উপস্থিতিতে ধর্ষণে অভিযুক্ত যুবককে পিটিয়ে মারল জনতা, গ্রেফতার দুই

assam mapগুয়াহাটি, ২০ এপ্রিল(হি.স.) : ধর্ষণে অভিযুক্ত এক যুবককে পিটিয়ে মারল উত্তেজিত জনতা| সব দেখেশুনেও নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে| ঘটনাটি ঘটেছে অসমের নাগাঁও-কারবি অ্যাংলং সীমান্ত এলাকায়| ২৩ বছর বয়সি মোটরসাইকেল মেকানিক মিঠু দাসের বিরুদ্ধে অভিযোগ ছিল, সে এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করেছে| তাই ওই ধর্ষককে পিটিয়ে মারে জনতা| মারধরের পর ওই যুবকের ক্ষতে নুনও ঢেলে দেওয়া হয়| হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃতু্য হয়| তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে এই ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে|
স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে তিনজন পুলিশ অফিসার উপস্থিত থাকলেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি| এমনকী, ওই যুবককে বাঁচানোর চেষ্টাও করেননি| তবে, অভিযোগ অস্বীকার করেছে পুলিশ| পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনায় দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে| আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি| তিনি আরও জানান, ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল| একমাস আগে এক আদিবাসী তরুণীকে সে ধর্ষণ করে বলে অভিযোগ| ওই তরুণীর পরিবার অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগও দায়ের করে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top