News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরে কংগ্রেস-সিপিএমে সংঘর্ষে রক্তাক্ত ৫ জন, মামলা
Image

কমলপুরে কংগ্রেস-সিপিএমে সংঘর্ষে রক্তাক্ত ৫ জন, মামলা

Congress CPIMনিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৮ এপ্রিল৷৷  বমল সিনহা হত্যাকান্ডে ইউসুফ কমিশন ইস্যুতে কংগ্রেসের  ডাকা ২৪ ঘন্টা ত্রিপুরা বনধে ধলাই জেলার চারটি মহকুমায় আংশিক সাড়া লক্ষ্য করা গেছে৷ সকাল থেকে অন্যান্যদিনের মত যানবাহন রাস্তায় চলাচল করে৷ যদিও যাত্রীর সংখ্যা ছিল খুবই নগণ্য৷ ধলাই জেলা সদর আমবাসা জহরনগর জেলাশাসক কার্র্যালয়ে কাজকর্ম ছিল স্বাভাবিক৷ বনধের সমর্থনে কেবলমাত্র  কমলপুর শহরে কংগ্রেস পিকেটারদের দেখা যায়৷ আমবাসায় ১০ জন আমরা বাঙালি দলের পিকেটারদের পিকেটিং এর সময় আটক করে পুলিশ৷  কমলপুর মহকুমা এসডিএম অফিসের সামনে বনধের সমর্থনে পিকেটিং করার সময়কংগ্রেস সিপিএম সমর্থকদের সংঘর্ষ বাঁধে এতে উভয় দলের পাঁচজন সমর্থক  আহত হয়৷ আহতদের মধ্যে  তিনজন  কমলপুর বিএসএম হাসপাতালে চিকিৎসাধীন৷  জেলা কংগ্রেস  সভাপতি মনোজ কান্তি দেব জানান, শান্তিপূর্ণ  বনধ যখন চলছিল তখন পুলিশের সামনে সিপিএম দল তাদের উপর হামলা করেছে৷ অপরদিকে সিপিএম রাজ্য কমিটির সদস্য অঞ্জন দাস জানান, কংগ্রেসের ডাকা বনধ ব্যর্থ হয়েছে৷ এসডিএম অফিসের সামনে সংঘর্ষের ঘটনার জন্য তিনি কংগ্রেস  দলকে দায়ী করেন৷ শেষ খবর পাওয়া অবধি ধলাই জেলায় পিকেটিং করার সময় মোটপাঁচজন  কংগ্রেস কর্মী নেতৃত্ব সহ ১৪ জন আমরা বাঙালি সমর্থক গ্রেপ্তার বরণ করে৷ ধলাই জেলার এসপি বিজয় দেববর্মা এ খবর জানান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top