News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুকে ধর্ষণ করতে গিয়ে গণধোলাই
Image

শিশুকে ধর্ষণ করতে গিয়ে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল ৷৷ কন্যাসম শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা করে গণ প্রহারে আহত হয়েছে এক ব্যক্তি৷ ঘটনা আগরতলা পূর্ব মহিলা থানাধীন সুভাষনগরে৷ আহত সিদ্ধার্থ দেবনাথকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ rape cartonঘটনাকে কেন্দ্র করে সুভাষ নগর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনা  ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ  সুভাষনগরে কন্যাসম ৫ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করে গণ প্রহারে গুরুতরভাবে আহতহয়েছে এক ব্যক্তি  তার নাম সিদ্ধার্থ দেবনাথ৷  তাকে পুলিশ গ্রেপ্তার করেছে৷  গণপ্রহারে গুরুতর ভাবে  জখম হওয়ায় পুলিশী হেপাজতে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত সিদ্ধার্থ দেবনাথ৷ এব্যাপারে  আগরতলা পূর্ব মহিলা থানায় মামলা দায়ের  করা হয়েছে৷ মহিলা থানার ওসি সীমা বিশ্বাস এব্যাপারে বিস্তারিত তথ্য জানান৷ পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় এলাকায়তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তের বিরুদ্ধে  কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top