News Flash

Image

বামাল চোর আটক কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ এপ্রিল৷৷ হাতে নাতে ধরা পড়ল এক চোর৷ বর্তমানে ঐ চোর জেল হাজতে৷ তার কাছ থেকে ৭টি মোবাইল উদ্ধার করা হয়েছে৷ মোবাইলের বাজার মূল্য আনুমানিক ৪০-৫০ হাজার টাকা৷ উল্লেখ্য গত vlcsnap-2016-04-17-19h21m44s45কিছুদিন  আগে ডিডি আর সির নোডাল অফিসার হরেশ পালচৌধুরীর স্যামসং কোম্পানির একটি দামি মোবাইল চুরি হয় তার নিজ ঘর থেকে৷ এরপর হরেশ পাল চৌধুরী  কৈলাসহর  থানায় মোবাইলের আইডিএম নাম্বার দিয়ে নিখোঁজের মামলা করেন৷ কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী গোপনে তদন্ত শুরু করেন৷ ঐ চোর যখন বাবুর বাজারে  একটি দোকানে হরেশ পালের  চুরি হওয়া মোবাইলটি বিক্রয়ের জন্য একটি দোকানে কথা বলে সে সময় তাকে হাতে নাতে ধরে ফেলে  কৈলাসহর থানার ওসি৷ তার কাছ থেকে  যে মোবাইল উদ্ধার করা হয়েছে সে মোবাইল হরেশ পালের প্রমাণিত হয়েছে৷ ইয়াজেখাওরা গ্রামের বাসিন্দা  মুবারক আলিকে মোবাইল সহ পাকড়াও করার পর কৈলাসহর থানার ওসি তার বাড়ি তদন্ত করে আরো ৬টি মোবাইল উদ্ধার করেন৷ এর মধ্যে  একটি মোবাইল কৈলাসহর ফ্যামলি কোর্টের বিচারক  গৌতম সরকারের৷ তারা দুইজন থানায় যে নাম্বার দিয়ে উদ্ধারের জন্য আবেদন করেছিলেন তাতে প্রমাণিত হয়েছে যে ঐ দুই মোবাইল তাদের৷ বাকি পাঁচটি মোবাইল কৈলাসহর থানায় রয়েছে সঠিক প্রমাণ পেলে মালিককে হাতে দেওয়া হবে বলে ওসি সুব্রত চক্রবর্তী আজ থানায় সাংবাদিকদের জানিয়েছেন৷ চোর  মুবারক আলি ছোট ছোট ছেলেদেরকে এক দুই শত টাকার বিনিময়ে বাড়ি ঘর থেকে মোবাইল চুরি করাত বলে থানা সূত্রে খবর৷ এরকম অনেক মুবারক  এধরনের কাজে লিপ্ত রয়েছেন তাদেরকে চিহ্ণিত করা হবে এবং ধরার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী জানিয়েছেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top