News Flash

  • Home
  • Uncategorized
  • বধূ নির্যাতনের মামলা থেকে রেহাই পেলেন প্রাক্তন বিচারক
Image

বধূ নির্যাতনের মামলা থেকে রেহাই পেলেন প্রাক্তন বিচারক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ এপ্রিল৷৷ পণের জন্য বধূ নির্যাতন মামলা থেকে রেহাই পেলেন প্রাক্তন বিচারক পথিক দাশচৌধুরী ও ডেপুটি রেজিস্ট্রার সন্দীপ দাস৷ প্রাক্তন বিচারক পথিক দাশচৌধুরীর স্ত্রী শম্পা পাল গত ২৮-০৫-court-hammer6২০১৪ইং তারিখে কৈলাসহর থানায় স্বামী ও শ্বশুর সন্দীপ দাসের বিরুদ্ধে  মামলা করেন৷ তদন্ত সাপেক্ষে কৈলাসহর থানা বিচারক ও তার পিতার বিরুদ্ধে ৪৯৮ (এ)/৩৪-আইপিসি ধারায় মামলা নথিভুক্ত করে আদালতে পাঠায়৷  কৈলাসহর থানার মামলার নম্বর কেএলএস পিএস২৩/৪৷ পিতা ও পুত্রের বিরুদ্ধে  মামলায় জে এস প্রথম বিভাগের বিচারক দুজনকে  এক বৎসরের জেল ও দশ হাজার টাকা জরিমানা করেন৷ এই রায়ের পরিপ্রেক্ষিতে জেলা দায়রা ও জজ আদালতে কেইস নং সি আর এস আপিল ৯(৩) ২০১৫ আপিল করেন দুই বিবাদি৷ দীর্ঘ শুনানির পর গত ১৬-০৪-১৬ ইং তারিখে প্রাক্তন বিচারক পথিক দাশচৌধুরী ও তার পিতা সন্দীপ  দাসকে বেকসুর খালাস দেন জেলা দায়রা  জজ৷ শম্পা পাল তার স্বামী ও শ্বশুর প্রায় সময় পণের জন্য নির্যাতন করতেন বলে মামলায় উল্লেখ করেছিলেন৷ বিবাদির পক্ষে আপিল মামলা পরিচালনা করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী দ্বীপকবীর ও কৈলাসহরের দুই আইনজীবী  চিরঞ্জিৎ  ভট্টাচার্য, স্বপন কুমার দাস৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top