News Flash

  • Home
  • Uncategorized
  • ভাটি অভয়নগরে সংঘবদ্ধ হামলায় গুরুতর বাবা-মেয়ে
Image

ভাটি অভয়নগরে সংঘবদ্ধ হামলায় গুরুতর বাবা-মেয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল ৷৷ ভাটি অভয়নগরের মোল্লাপাড়ায় সংঘবদ্ধ  হামলায়  এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ আহতের নাম ইনুস মিয়া৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র RAPE VICTIMক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ভাটি অভয়নগরের মোল্লাপাড়ায়  শনিবার রাতে মসজিদ থেকে নামাজ পাঠ করে বাড়িতে ফেরার পথে সংঘবদ্ধ হামলায় আহত হন ইনুস মিয়া নামে   এক ব্যক্তি৷ তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার মেয়েকেও পেটে লাথি মেরে রক্তাক্ত করে আক্রমণকারীরা মেয়েটির অপারেশন হয়েছিল৷ সেলাই কেটে রক্তপাত হয়েছে৷ অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে দুর্গাচৌমুহনী পুলিশ আউট পোস্টে অভিযোগ দায়ের করা হয়েছে৷  অভিযুক্তরা হল বাচ্চু মিয়া, রহিম মিয়া, রাজু মিয়া, ও সেলিম মিয়া৷ পুলিশ তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ৷  জানা যায়, ইনুস মিয়ার বাড়ির পাশেই বাউন্ডারি ওয়াল তৈরির কাজ করছিল ওই চার যুবক৷ নিম্নমানের কাজ করায় আপত্তি জানিয়েছিলেন ইনুস মিয়া৷ সে কারণেই তার উপর হামলা চালানো হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পুলিশের ভূমিকা ঘিরে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top