News Flash

  • Home
  • Uncategorized
  • মোটা যাত্রীর অভিযোগে লাইসেন্স-পারমিট খোয়ালেন অটোচালক, বাজেয়াপ্ত হল অটো
Image

মোটা যাত্রীর অভিযোগে লাইসেন্স-পারমিট খোয়ালেন অটোচালক, বাজেয়াপ্ত হল অটো

মুম্বই, ১৭ এপ্রিল (হি.স.) : মোটা যাত্রীকে গাড়িতে না নিয়ে লাইসেন্স এবং পারমিট খোয়ালেন অটোচালক । গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়।শারীরিক আকার নিয়ে কথা বলায় অটোচালকের বিরুদ্ধে টুইটারে অভিযোগ জানান মুম্বইয়েরই বাসিন্দা ওই মহিলা। সঙ্গে সঙ্গেই অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পরিবহণ দফতর। চালকের লাইসেন্স এবং পারমিট সাসপেন্ড করে দেয় তারা। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়।
মোটা বলে গাড়িতে নিয়ে রাজি হননি অটোচালক । তাই রেগে গিয়ে মুম্বই পরিবহন দফতরে অভিযোগ জানিয়েছিলেন অস্মি শাহ নামে এক মহিলা।বছর ৩০-এর অস্মি জানিয়েছেন, তিনি মোটা বলে মাঝ রাস্তাতেই জোর করে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন অটোচালক। অস্মির দাবি, চালক তাঁকে বলেন, অস্মি ওঠায় তাঁর গাড়ির গতি আস্তে হয়ে যাচ্ছে। এরপরই টুইটারে ওই চালকের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি।
অস্মির এই প্রতিবাদ করার সাহসকে সাধুবাদ জানিয়েছে পরিবহণ দফতর। এক আধিকারিক জানিয়েছেন, অটোচালকদের বিরুদ্ধে প্রায়শই অসভ্য আচরণের অভিযোগ তাঁদের কাছে জমা পড়ে। এ ধরনের উদ্ধত চালকদের সাজা পাওয়া উচিত। আশা করি এটা একটা উদাহরণ হয়ে থাকবে। কেউ এ ধরণের অসভ্য আচরণ করার আগে কিছুটা হলেও ভাববে।
বিচার পেয়ে স্বভাবতই খুশি অস্মি। তিনি বলেন, তাঁদের (ড্রাইভারদের) অবশ্যই মহিলাদের সম্মান করতে শেখা উচিত। তাঁদের কাজের জন্য আমরা টাকা দিই, এটা তাঁদের মাথায় রাখা উচিত

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top