News Flash

  • Home
  • Uncategorized
  • মাথায় চড়ক গাছ পড়ে ছাত্রের মৃত্যু
Image

মাথায় চড়ক গাছ পড়ে ছাত্রের মৃত্যু

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ মর্মান্তিক মৃত্যু হল এক ছাত্রের৷ সব কিছু বুঝে ওঠার আগেই নিভে গেল এক ছাত্রের জীবনদীপ৷ অকাল মৃত্যুতে শোকাহত ছাত্রের সহপাঠীরা, শিক্ষক সহ এলকাবাসী৷  কয়েকদিন পূর্বে কল্যাণপুর থানা এলাকার রতীয় পুরাতন সুকলের মাঠে চড়ক মেলা বসেছিল৷ বেশ জাকজমক করে হয় মেলা৷ গত বৃহস্পতিবার মেলা শেষ করে চড়ক গাছটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার পথে বিকেলের দিকে মিন্ট দাস (১৪) নামে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রকে কয়েকজন ডেকে নিয়ে যায় গাছটি ধরার জন্য৷ সেসময় কয়েকজনের কথা শুনে মিন্ট গাছটি ধরতে যায় এবং বাধে বিপত্তি৷ হঠাৎ করে গাছটির সামনের দিকের কিছু অংশ মিন্টুর মাথায় পড়ে যায়৷ সাথে সাথে সবাই মিলে মিন্টুকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা জি বি হাসপাতালে রেফার করে দেয়৷ জি বি হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মিন্টু৷ শুক্রবার ময়না তদন্তের পর সন্ধ্যা নাগাদ মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে কান্নায় ভেঙ্গে পড়েন গোটা গ্রামের মানুষ৷ তবে এই ব্যাপারে থানা পুলিশে কোন মামলা হয়নি লিখিতভাবে৷

Releated Posts

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top