News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়ে চন্ডীপুর ব্লক এলাকা তছনছ, ব্যাপক ক্ষয়ক্ষতি
Image

ঝড়ে চন্ডীপুর ব্লক এলাকা তছনছ, ব্যাপক ক্ষয়ক্ষতি

phalin cycloneনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ কৈলাসহর মহকুমার চন্ডীপুর ব্লকের অধীন ধনবিলাস গ্রাম পঞ্চায়েতে এবং মাইলং এডিসি ভিলেজে গতকাল গভীর রাতে আনুমানিক তিনটা নাগাদ প্রবল ঝড়ে প্রচুর ঘর বাড়ী সহ স্থানীয় বাজারের দোকানপাট ভেঙে  তছনছ হয় গিয়েছে৷ প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ স্থানীয় ব্যবসায়ী সহ গ্রামবাসীরা সরকারী সাহায্যের দাবী করছেন৷ ধনবিলাস গ্রাম পঞ্চায়েতে চার থেকে পাঁচটি বাড়ী এবং ধনবিলাস বাজারে একুশটি দোকান ঝড়ে ভেঙ্গে গেছে৷ মাইলং এডিসি ভিলেজে আট থেকে নয়টি বাড়ী ঝড়ে ভেঙ্গে গিয়েছে৷ ধনবিলাস বাজারে সিপিএম পার্টি অফিসের টিনের ছাউনি উড়ে গেছে৷ গ্রামবাসীদের অভিমত প্রায় আধঘন্টা এক নাগারে তুফান হয়েছে৷ চন্ডীপুর ব্লকের ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের পাশেই মাইলং এডিসি ভিলেড৷ মূলত এই দুই পঞ্চায়েতে সত্তর শতাংশ বিপিএল পরিবার৷ স্থানীয় গ্রামবাসী, ব্যবসায়ী সহ শাসক দলের নেতারা্য সরকারী সাহায্যের দাবী জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top