News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুরে প্রতিবেশীদের হামলায় নিহত এক ব্যাক্তি, উত্তেজনা
Image

অমরপুরে প্রতিবেশীদের হামলায় নিহত এক ব্যাক্তি, উত্তেজনা

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ অমরপুরের নিউ থাম্পি রায় পাড়াতে সংঘবদ্ধ হামলায় নিহত হয়েছে তুষারাম রিয়াং নামে এক ব্যক্তি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷  গোমতী জেলার অমরপুরের নিউ থাম্পিরায় পাড়াতে সংঘবদ্ধ হামলায় নিহত হয়েছে এক ব্যক্তি৷ নিহতের নাম তুষারাম রিয়াং৷ জানা যায়, পয়লা বৈশাখ মধ্যরাতে তুষারাম রিয়াংয়ের স্ত্রী নসিরুং রিয়াম এর ভাই পূর্ণরাম রিয়াং তিন বন্ধুকে  নিয়ে পরিকল্পিতভাবে তুষারাম রিয়াং এর বাড়িতে মদের আসরে বসে৷ মদের আসরেই তুষার রিয়াংরে হাত পা বেঁধে লাঠি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলে যায়৷ এদিকে সন্ধ্যারাতে তুষারাম রিয়াং নিজে  কয়েকজনকে নিয়ে বাড়িতে মদের আসরে বসে৷ ওই সময় স্ত্রী নসিরুং রিয়াংকে প্রচন্ড মারধর করে৷ মার খেয়ে নসিরুং রিয়াং বাড়ি থেকে পালিয়ে যায়৷ এরপরই পরিকল্পিতভাবে নসিরুং রিয়াংয়ের ভাই পূর্ণরাম রিয়াং তার কয়েকজন বন্ধুকে নিয়ে তুষারাম রিয়াংয়ের বাড়িতে আসে এবং এখানে মদের আসরে বসে৷ মদের আসরেই ভগ্ণীপতিকে হত্যা করেছে বলে আশঙ্কা৷ শুক্রবার সকালে স্ত্রী বাড়িতে এসে স্বামী তুষারাম রিয়াং এর মৃতদেহ দেখতে পায়৷ হত্যাকান্ডের খবর পেয়ে জেলা পুলিশ সুপার সরস্বতী আর, অতিরিক্ত পুলিশ সুপার তপন দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক, অনিবার্ণ দাস, বীরগঞ্জ থানার ওসি অনিরুদ্ধ দাস ঘটনাস্থলে যান৷ ডগস্কোয়ার্ড নিয়ে তল্লাশি শুরু হয়েছে৷ অভিযুক্ত চারজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top