News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক নিয়োগে কেলেংকারীই আগরতলা দূরদর্শনের কর্তাদের মুখোশ খুলে দিয়েছে
Image

সাংবাদিক নিয়োগে কেলেংকারীই আগরতলা দূরদর্শনের কর্তাদের মুখোশ খুলে দিয়েছে

EDUCATIONনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৩ এপ্রিল৷৷ আগরতলা দূরদর্শন কেন্দ্রে সাংবাদিক নিয়োগে জালিয়াতি ও নিয়মনীতি বিসর্জন দিয়ে যে নজীর স্থাপিত হয়েছে তার বিরুদ্ধে রাজ্যব্যাপী সাংবাদিকদের মধ্যে ক্ষোভ অসন্তোষ ক্রমেই বাড়ছে৷ ইতিমধ্যেই ক্ষুব্ধ সাংবাদিকদের তরফে প্রসার ভারতী ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে তথ্যভিত্তিক অভিযোগ জানিয়ে তার সুষ্ঠ প্রতিকারের অনুরোধ জানানো হয়েছে৷ অভিযোগগুলির প্রাপ্তি স্বীকারও করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ এই সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে বিস্তর ঘোটালা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে৷ অভিযোগে বলা হয়েছে উত্তর জেলা থেকে যে ব্যক্তিকে দূরদর্শনে নিয়োগ করা হয় তার বাড়ি ৫১নং ফটিকরায় (এসসি) বিধানসভা কেন্দ্রের ১২ নং ভাগে৷ ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় তাঁর পোলিং বুথ৷ তাঁর ভোটার তালিকার আইডি নং টিপি/০২/০৫১/০১৮২৯২ এবং তাঁর ভোটার ক্রমিক নং ৪৯১৷ ফটিকরায় বিধানসভা কেন্দ্রটি ঊনকোটি জেলায়৷ প্রশ্ণ উঠেছে আগরতলা দূরদর্শন কেন্দ্রে সাংবাদিক নিয়োগের ইন্টারভিউ প্রাক্কালে রাতারাতি ঐ ব্যক্তি ধর্মনগরের স্থায়ী বাসিন্দা হলেন কিভাবে৷ দূরদর্শন কর্তৃপক্ষের কাছে তিনি স্থায়ী ঠিকানার প্রমাণপত্র কি দিয়েছেন? ধর্মনগর থেকে ফটিকরায়ের দূরত্ব ৬০ কিমি৷ চাকুরী প্রাপক ঐ ব্যক্তির মূল পেশা তামা কাসার দোকানের বাণিজ্য৷ ব্যবসাবাণিজ্য ঘরবাড়ি ফেলে তিনি ৫৬ নং বিধানসভা কেন্দ্রের বাসিন্দা হলেন কবে? তাছাড়া ঊনকোটি জেলায় সংবাদ কর্মীদের অভিযোগ ঐ ভাগ্যবানের এক্সডি-ক্যাম এবং গাড়িও নেই৷ ইন্টারভিউ’র দিন তিনি এক চ্যানেলের সাংবাদিকের ক্যামেরা নিয়ে যান এবং দু’ঘন্টার জন্য একটি গাড়িও ভাড়া করেন৷ প্রকৃত তথ্য গোপন করা ভারতীয় ফৌজদারি দন্ডবিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ জেনেও কি ঐ সাংবাদিক(?) দূরদর্শনের সাংবাদিকতার তকমা নিতে দুঃসাহস দেখিয়েছেন৷ এর পেছনে শক্তি যুগিয়েছেন আগরতলা দূরদর্শনের বার্তা বিভাগের প্রধান৷ যিনি সম্প্রতি ধরাধরি করে ডিব্রুগড় থেকে আগরতলায় এসেছেন৷ একটি সরকারি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের সঙ্গে ভূয়ো স্থায়ী ঠিকানা এবং ভাড়া করা ক্যামেরা ও গাড়ি দেখিয়ে সরকারি সংবাদ চ্যানেলের চাকুরী বাগিয়ে নেওয়া সহজসাধ্য নয় বলেই এলাকার সংবাদকর্মীদের অভিমত৷ শুধু ধর্মনগরই নয়, খোয়াই ও ধলাই জেলাতেও নিয়োগ নিয়ে ব্যাপক জালিয়াতির অভিযোগ উঠেছে৷
এদিকে, এই অবৈধ নিয়োগের বিরুদ্ধে জেলায় জেলায় সাংবাদিকরা আন্দোলমুখী হতে চলেছেন৷ জানা গিয়েছে, শীঘ্রই আগরতলা দূরদর্শন কেন্দ্রে বিভিন্ন জেলার সাংবাদিকরা বিক্ষোভ প্রদর্শন করবেন৷ এই অবৈধ নিয়োগ বাতিল করা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন জেলাস্তরের সাংবাদিকরা৷
এই ঘটনা দূরদর্শনের সাংবাদিক নিয়োগ নিয়ে গুরুতর জালিয়াতির অভিযোগ সম্পর্কে রাজ্য সরকারও নীরব ভূমিকা পালন করছে৷ আগরতলা দূরদর্শন কেন্দ্রটি কার্যত একটি দূর্নীতির পীঠস্থানে পরিণত হয়েছে৷ একটি কায়েমি স্বার্থান্বেষী চক্র এই কেন্দ্রটিকে অর্থ দোহনের কামধেনুতে পরিণত করেছে৷ আর এই ভয়ানক পরিস্থিতির জন্য এক শ্রেণীর আধিকারীকদের অর্থলুলুপতা দায়ী বলে অভিযোগ উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top