নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চার যুবক৷ বিশ্রামগঞ্জ থানাধীন দেওয়ান বাড়ি এলাকায় রাস্তায় দাড়িয়ে থাকা একটি কমান্ডারে একটি অটো সজোরে ধাক্কা মারে৷ তাতে ঐ অটোর চার যাত্রী আহত হন৷ জানা গেছে, দেওয়ান বাড়ি এলাকা থেকে একটি অটো নিয়ে তিন বন্ধু তকছা পাড়া থেকে তাদের অপর এক বন্ধুকে আনতে যান৷ ফেরার পথে অসাবধানতাবশত অটোটি রাস্তায় দাঁড়িয়ে থাকা কমান্ডারগাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়৷ তাতে মারাত্মক জখম হন চার জনই৷ ঘটনার পর তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জানা গেছে, আহতরা হচ্ছেন রাজেন্দ্র দেববর্মা, বুদ্ধ দেববর্মা, নিতু জমাতিয়া এবং বিশ্বজিৎ দেববর্মা৷ তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে চারজনকেই জিবিতে স্থানান্তর করা হয়৷
যান দুর্ঘটনায় আহত চার
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















