News Flash

  • Home
  • Uncategorized
  • বোন ও ভগ্ণীপতিকে পিটিয়ে হাসপাতালে পাঠাল মদ্যপ ভাই
Image

বোন ও ভগ্ণীপতিকে পিটিয়ে হাসপাতালে পাঠাল মদ্যপ ভাই

attackkkkনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ প্রতাপগড়ের ঋষি কলোনি এলাকায় ভাইয়ের আক্রমণে বোন ও ভগ্ণীপতি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতরা হলেন পুষ্পরানি দাস এবং কেশব দাস৷ দুজনকেই জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অভিযুক্ত ভাইয়ের নাম গোপাল দাস৷ ঘটনাকে কেন্দ্র করে ঋষি কলোনি এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ জানা যায়, পুষ্পরানি দাস ও তার স্বামী কেশব দাস প্রতাপগড়ের ঋষি কলোনিতে থাকেন৷ পুষ্পরানি দাসের ভাই গোপাল দাস প্রচন্ড মদমত্ত অবস্থায় গতকাল রাতে তাদের বাড়িতে গিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে৷ এমনকি বোন পুষ্পরানি দাসকে প্রচন্ড মারধর করে৷ তাকে বাঁচাতে এগিয়ে গেলে  স্বামী কেশব দাসও আক্রান্ত হন৷ তাতে দুজনই গুরুতরভাবে জখম হন৷ স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ এদিকে, আক্রমণকারী মদ্যপ গোপাল দাস ঘটনার পর পালিয়ে গেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top