News Flash

  • Home
  • Uncategorized
  • হালাহালিতে গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে বাড়িতে ভাঙচুর, উত্তেজনা
Image

হালাহালিতে গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে বাড়িতে ভাঙচুর, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১০ এপ্রিল৷৷ স্বামীর অনুপস্থিতিতে মহিলাকে জ্বালাতন ও ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে মহিলার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে এক লম্পট৷৷ ঘটনা ধলাই জেলার কমলপুরের উত্তর হালাহালির মুসলিম পাড়ায়৷ অভিযুক্তের নাম জৈনার উদ্দিন৷

rape cartonধলাই জেলার কমলপুরের উত্তর হালাহালির মুসলিম পাড়ার এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মহিলার বাড়ি হামলা ও ভাঙচুর চালিয়েছে ওই লম্পট৷ মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে তাদের উপরও কোদাল নিয়ে চড়াও হয় ওই লম্পট৷ জানা যায়, মহিলার স্বামী বাড়িতে থাকেন না৷ কর্মসূত্রে অন্যত্র থাকেন৷ মহিলার একাকিত্তের সুযোগকে কাজে লাগিয়ে বেশ কিছু দিন ধরেই মহিলাকে বিরুক্ত করে চলছিল৷ তাকে কুপ্রস্তাব দিয়েছিল৷ মহিলা তাতে রাজী হননি৷ জ্বালাতন সহ্য করতে না পেরে মহিলা বিষয়টি ওই লম্পটের স্ত্রীকে জানান৷ তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ ক্ষিপ্ত হয়ে সে মহিলার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়৷ প্রতিবেশীরা এগিয়ে গেলে তাদের উপরও চড়াও হয় ওই উত্যক্ত ব্যক্তি৷ এ ব্যাপারে মহিলা কমলপুর থানার মামলা দায়ের করেছেন৷কমলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্ত জৈনোর উদ্দিন পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে হালাহালির মুসলীম পাড়ায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top