News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে বাজির উত্সব বন্ধে নারাজ মন্দির কর্তৃপক্ষ, একই সুর চাণ্ডির গলায়
Image

কেরলে বাজির উত্সব বন্ধে নারাজ মন্দির কর্তৃপক্ষ, একই সুর চাণ্ডির গলায়

কোল্লাম (কেরালা), ১১ এপ্রিল (হি.স.): কোল্লামের বহু পুরনো পুত্তিনগাল মন্দিরে দুর্ঘটনার পরও বাজির উত্সব বন্ধ করতে রাজি নয় মন্দির কর্তৃপক্ষ| তাঁদের দাবি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায় তাঁদের নয়, বরং সরকারের| রবিবারের ঘটনায় ১১২ জনের মৃতু্য হয়েছে, আহত প্রায় ৪০০ জন| জানা গিয়েছে, মন্দির চত্বরে আতসবাজির ওপর আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল| তা সত্ত্বেও কীভাবে মন্দিরের মধ্যে আতসবাজির প্রতিযোগিতা করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে| মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে|
কেরালার সব থেকে বড় মন্দির বোর্ডের প্রেসিডেন্ট প্রায়ার গোপালকৃষ্ণাণ বলেছেন, ‘আতসবাজি প্রদর্শনী বন্ধ করার বিরুদ্ধেই মত দিয়েছে বোর্ডের সদস্যরা| দীর্ঘদিন ধরে আতসবাজি প্রদর্শনী কেরলের মন্দিরগুলির একটি রীতিতে পরিণত হয়েছে| এটা বন্ধ করা যাবে না|’ বোর্ড এই মর্মে একটি সার্কুলারও জারি করেছে| সমস্ত মন্দিরের কাছে তার কপি পাঠানো হয়েছে| মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির গলাতেও একই সুর| তিনি বলেছেন, ‘প্রাচীন রীতি ও ঐতিহ্যের ব্যাপারে কিছু প্রতিবন্ধকতা তো থাকেই| এ ক্ষেত্রে কিছু নিয়ম নিষেধ আরোপ করা যায়, কিন্তু ব্যান করা যায় না|’ যদিও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ কে অ্যান্টনি পুরোপুরি বন্ধ করার পক্ষেই মত দিয়েছেন|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top