News Flash

  • Home
  • Uncategorized
  • খরা বিপর‌্যস্ত মহারাষ্ট্রে জল পাঠাচ্ছে রেল, রাজস্থান থেকে ৫০ ওয়াগন জল নিয়ে লাতুর রওনা দিল মালবাহী ট্রেন
Image

খরা বিপর‌্যস্ত মহারাষ্ট্রে জল পাঠাচ্ছে রেল, রাজস্থান থেকে ৫০ ওয়াগন জল নিয়ে লাতুর রওনা দিল মালবাহী ট্রেন

মুম্বই, ১১ এপ্রিল (হি.স.) : খরায় ব্যাপকভাবে বিপর‌্যস্ত মহারাষ্ট্র| জলকষ্ট কিছুটা কমাতে ৫০টি ট্যাংক ওয়াগন জল নিয়ে খরা বিধ্বস্ত মারাঠওয়াড়ার লাতুরের দিকে রওনা হয়েছে একটি মালবাহী ট্রেন| সোমবার সকালে রাজস্থানের কোটা থেকে রওনা দিয়েছে ট্রেনটি| মালবাহী ট্রেনটির এক একটি ওয়াগনে ৫৪,০০০ লিটার করে জল ধরে বলে জানা গিয়েছে|
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, পুনের মিরজ ডিভিশনে পৌঁছে গিয়েছে ট্রেনটি| সেখানেই পানীয় জল ভরার প্রক্রিয়া চলছে| কাজ শেষ হলেই ওই ট্রেনটিকেও লাতুরে পাঠানো হবে|
মহারাষ্ট্র সরকার এবং রেলমন্ত্রক যৌথভাবে তত্পরতার সঙ্গে কাজ করছে বলে টু্যইট করে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ| খরা বিধ্বস্ত মানুষের কাছে যতদ্রুত সম্ভব তা পৌঁছে দেওয়া যায়, তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা| রেলমন্ত্রী সুরেশ প্রভুও জানিয়েছেন, ৫০ ট্যাঙ্ক ওয়াগন পরিচ্ছন্ন পানীয় জল পাঠানো হচ্ছে লাতুরে| ১৫ এপ্রিলের মধ্যেই লাতুরে পৌঁছে যাওয়ার কথা ট্রেনটির|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top