News Flash

  • Home
  • Uncategorized
  • পাওনাদারদের চাপে বড়দোয়ালীতে ফাঁসিতে আত্মঘাতী মহিলা
Image

পাওনাদারদের চাপে বড়দোয়ালীতে ফাঁসিতে আত্মঘাতী মহিলা

suicide_prevention_final_141143071927নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ পাওনা- দারদের চাপের মুখে মানসিক ভাবে ভেঙে পড়ে এক মহিলা আত্মহত্যা করলেন ফাঁসিতে৷ ঘটনাটি ঘটেছে রাজধানীর বড়দোয়ালী এলাকায়৷ শনিবার সকালে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ মৃতার নাম অঞ্জনা দেব৷
স্বামী পরিত্যাক্ত ঐ মহিলার ছেলে চিরঞ্জীব বেশ কয়েকজনের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছেন৷ ধার করা টাকা সময়মতো ফেরত দিতে পাড়ছিল না সে৷ এদিকে, চৈত্র মাস শেষের পথে৷ পাওনাদাররা টাকা পয়সার জন্য চাপ দিতে থাকে চিরঞ্জীবকে৷ দেনার চাপে চিরঞ্জীব গা ঢাকা দিয়ে চলছিল৷ অন্যদিকে পাওনাদাররা বাড়িতে গিয়ে টাকা পয়সার জন্য অঞ্জনা দেবকে চাপ দিতে থাকে৷ গত কয়েকদিন যাবৎই তিনি মানসিকভাবে বিপর্য্যস্ত হয়ে পড়েছিলেন৷ শনিবার নিজ বাড়িতেই তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ তিনি একটি সুইসাইড নোটও রেখে গিয়েছেন৷ এই সুইসাইড নোটে ছেলে চিরঞ্জীব যে টাকা পয়সা দেনা রয়েছে এবং পাওনাদাররা চাপ দিচ্ছেন অঞ্জনা দেবকে তা উল্লেখ রয়েছে৷ পুলিশ সকালে মৃতদেহটি উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে৷ এদিকে প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে ঐ মহিলার স্বামী পূর্ত দপ্তরে চাকুরী করেন৷ তিনি অন্য এক মহিলার সাথে অন্যত্র বসবাস করছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top