News Flash

  • Home
  • Uncategorized
  • ছ’দিনের সফরে ভারতে এলেন উইলিয়াম ও কেট
Image

ছ’দিনের সফরে ভারতে এলেন উইলিয়াম ও কেট

মুম্বই, ১০ এপ্রিল ( হি. স.):  ছ’দিনের ভারত-ভুটান সফরে ভারতে এলেন ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও যুবরাণী কেট মিডলটন। রবিবার সকালে মুম্বই পৌঁছলেন তাঁরা। তাঁদের এই সফর দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।১১ এপ্রিল উইলিয়াম ও কেট দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি নৈশভোজে অংশ নেবেন। রানী এলিজাবেথের ৯০তম জন্মদিন উপলক্ষে দিল্লির ব্রিটিশ হাইকমিশন এটি আয়োজন করবে। একই দিন তারা ইন্ডিয়া গেটে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। ১২ এপ্রিল রাজদম্পতি ক্যাম্প ফায়ারে অংশ নেবেন। সেখানে তাঁরা ভারতীয় নাচ ও সংগীত উপভোগ করবেন।১৪ এপ্রিল তারা ভুটানের উদ্দেশে যাত্রা করবেন। দুদিনের ভুটান সফরে তারা দেশটির রাজা ও রানীর সঙ্গে মন্দির পরিদর্শন করবেন এবং বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা উপভোগ করবেন। এছাড়া সেখানে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের সঙ্গেও মিলিত হবেন তারা। ১৬ এপ্রিল উইলিয়াম ও কেট ফের ভারতের আগ্রায় ফিরে যাবেন। তাজমহল পরিদর্শনের মাধ্যমে তাদের ভারত সফর শেষ হবে। ওইদিনই তারা ব্রিটেনে ফিরে যাবেন।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top