News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের ডাকা বন্ধ প্রত্যাখান করতে নানা স্থানে সিপিএমের সভা
Image

কংগ্রেসের ডাকা বন্ধ প্রত্যাখান করতে নানা স্থানে সিপিএমের সভা

Congress CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ ইউসুফ কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করার পর বিরোধী দল কংগ্রেস শাসক দল এবং মুখ্যমন্ত্রী মানিক সরকারকে পরিকল্পিতভাবে টার্গেট করে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ সিপিএমের৷ এই ইস্যুতে কংগ্রেস ১৮ই এপ্রিল বন্ধের ডাক দিয়েছে৷ এই বন্ধের তীব্র বিরোধীতা করেছে শাসক দল৷ বন্ধকে পুরোপুরি ব্যর্থ করার আহ্বান জানিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে প্রচারও শুরু করেছে শাসক দল৷ এরই অঙ্গ হিসেবে সোনামুড়াতেও বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করেছে৷ মিছিলটি সোনামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুরনো মোটরস্ট্যান্ডে এসে সমবেত হয়৷ সেখানে জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম সোনামুড়া অঞ্চল কমিটির নেতা কাজল ঘোষ ও জেসমিন সুলতানা কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন৷ তাদের সামনে ভাল কোন ইস্যু না থাকায় শাসক দল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারে সামিল হয়েছে বলে অভিযোগ করেছেন নেতৃবৃন্দ৷ কংগ্রেসের ডাকা জনস্বার্থ বিরোধী বন্ধ পুরোপুরি ব্যর্থ করে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে৷ এই ধরনের বন্ধ রাজ্যের জন্য চরম সর্বনাশ ডেকে আনতে পারে বলেও তাদের অভিমত৷ বিরোধীদের কুৎসার জবাব দিতে রাজ্যব্যাপী প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে সামিল হওয়ার জন্য অহ্বান জানিয়েছেন সিপিএমের নেতৃবৃন্দ৷ জমায়েতে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন দলীয় নেতা কাজল ঘোষ, অধীর ভৌমিক, অহিদূর রহমান প্রমুখ৷ এদিকে আগরতলা সহ রাজ্যের অন্যান্য স্থানেও অনুরূপ সভা করা হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top