News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে তবুও রেগায় শ্রমদিবস বাড়াতে কেন্দ্রে দরবার রাজ্যের
Image

রাজ্যবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে তবুও রেগায় শ্রমদিবস বাড়াতে কেন্দ্রে দরবার রাজ্যের

REGA CMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ রাজ্যে গরীব অংশের মানুষের জীবন যাত্রার মানের উন্নতি ঘটেছে এই যুক্তি দেখিয়ে কেন্দ্রীয় সরকার রেগা প্রকল্পে ত্রিপুরার জন্য মোট শ্রমদিবসের সংখ্যা কমিয়ে দিয়েছে৷ গরীব অংশের মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন সত্বেও রেগা প্রকল্পে শ্রমদিবস বাড়ানোর রাজ্যের দাবী নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে৷ একদিকে যখন এই প্রকল্পের লক্ষ্য ছিল গরীব অংশের মানুষের আর্থিক মানোন্নয়ন৷ সেই মোতাবেক রাজ্য সরকারের নানাবিধ কর্মসূচী এবং এই প্রকল্পের দৌলতে গরীব অংশের মানুষের জীবন যাত্রার মানের উন্নতি ঘটেছে৷ ফলে, কী অর্থে রাজ্য সরকার ক্রমাগত রেগা প্রকল্পে শ্রমদিবস বাড়ানোর জন্য দরবার করছে তা নিয়ে প্রশ্ণ উঠছে৷ শনিবার প্রজ্ঞা ভবনে এমজিএনরেগা প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠকে রাজ্যে গরীব অংশের মানুষের জীবন যাত্রার মানের উন্নতির বিষয়টি উঠে আসে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার এই নিয়ে প্রশংসা কুড়ালেও শ্রমদিবস বাড়ানোর দাবিতে কেন্দ্রের উপর চাপ বজায় রাখতে হবে বলে জোড়ালো সওয়াল করেছেন৷
আজ বিষয়টি সম্পর্কে অবহিত করতে প্রজ্ঞাভবনে সমস্ত জেলা সভাধিপতি, পঞ্চায়েত সমিতি ও বি এ সির চেয়্যারম্যান, জেলা শাসক, বি ডি ও দের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ এতে মুখ্যমন্ত্রী মানিক সরকার, গ্রামোন্নয়নমন্ত্রী নরেশ জমাতিয়া, মুখ্যসচিব ওয়াই পি সিং, গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব জি এস জি আয়েঙ্গার উপস্থিত ত্রিপুরার৷ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কেন্দ্রীয় সরকার এম জি এন রেগা প্রকল্পে ত্রিপুরার জন্য মোট শ্রমদিবসের সংখ্যা কমিয়ে দিয়েছে৷ বিভিন্ন ক্ষেত্রে ভাল কাজ করাকেই এর জন্য কারণ হিসাবে দেখানো হয়েছে৷ কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে মাথায় করে ময়লা ফেলার যে কাজ তা ত্রিপুরায় কেউ করেন না৷ এ রাজ্যে শ্রমদাসও নেই৷ এছাড়া আদিম জাতি হিসাবে চিহ্ণিত রিয়াং জনগোষ্ঠীর উন্নয়নে নানাবিধ প্রকল্প নেয়া হচ্ছে৷ ফলে তাদের জাবনযাত্রার মানেরও উন্নতি ঘটেছে৷ যে রাজ্যে এই বিষয়গুলি নেই সেখানে শ্রমদিবস ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, এজন্য রাজ্যকে পুরসৃকত করার বদলে উল্টো বিপাকে ফেলে দেয়া হয়েছে৷ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়৷ রাজ্যের জোরালো প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে, সেপ্ঢেম্বর অক্টোবর মাস নাগাদ পর্যালোচনা করে এই সিদ্ধান্তের পুনর্মূল্যায়ন করা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের উপর চাপ বজায় রাখতে হবে৷ এপ্রিল থেকে যে বছর শুরু হয়েছে তার প্রথম চার, পাঁচ মাসের কাজের উপর নির্দ্ধারণ হবে সব কিছু৷ এ সময় বেশী করে কাজ করতে হবে৷
উল্লেখ্য, এম জি এন রেগায় অর্থ প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা সহ ১০টি রাজ্যে এ বছরের ১লা এপ্রিল থেকে নতুন পদ্ধতি চালু হয়েছে৷ গত বছর পি এফ এম এস পদ্ধতির মাধ্যমে এই প্রকল্পে অর্থ প্রদান করা হয়েছে৷ এতে বেশ কিছু ক্ষেত্রেই শ্রমিকদের কাছে অর্থ পৌঁছানোর ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছিল৷ এ বছর নেশন্যাল ইলেক্ট্রনিক ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম ( এন ই এফ এম এস)-র মাধ্যমে শ্রমদিবসের টাকা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সরাসরি শ্রমিকদের ব্যাঙ্ক একাউন্টে ঢুকিয়ে দেবে৷ ফলে শ্রমদিবসের কাজ শেষ করার পর খুব সহসাই শ্রমিকরা তাদের মজুরী পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে৷
এদিন, বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, এ বছর রেগায় অর্থ প্রদানের ক্ষেত্রে যে নতুন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তার প্রতি জেলা শাসকদের তীক্ষ্ন নজর রাখতে হবে৷ কোন সমস্যা হলেই তা গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিবকে জানাতে হবে৷ নেট সংযোগ নিয়ে কোন সমস্যা থাকলে তা ১৫ ই এপ্রিলের মধ্যে মিটিয়ে ফেলার জন্য তিনি গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিবকে নির্দেশ দিয়েছেন৷ ২০১৬-১৭ সালে এই প্রকল্পে এ ডি সি এলাকায় রাস্তা তৈরী করার জন্য বরাদ্দ রাখা হয়েছে তা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার জন্যও তিনি নির্দেশ দিয়েছেন৷
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গৃহ নির্মাণ প্রকল্পে আগের ৩টি অর্থ বছরের অসমাপ্ত কাজ চলতি বছরের জুন মাসের মধ্যে শেষ করে ফেলার জন্য তিনি জেলা শাসকদের বলেছেন৷ ২০১৬-১৭ অর্থ বছরের জন্য সুবিধাভোগীদের নাম চূড়ান্ত করা হয়ে গেছে বলেও বৈঠকে জানানো হয়৷ ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে পাকা শৌচালয় নির্মাণের যে লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে তাতে পৌঁছানো যাবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী এই কাজগুলি করার ক্ষেত্রে মাদ্রাসা এবং অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলির দিকে বিশেষভাবে নজর দিতে বলেছেন৷ তিনি সমস্ত ক্ষেত্রেই সমন্বয় সাধন করে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top