News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় গণহারে মন্দিরে চুরি, পুলিশ ধৃতরাষ্ট্র
Image

বিলোনীয়ায় গণহারে মন্দিরে চুরি, পুলিশ ধৃতরাষ্ট্র

thiefনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ ধর্মীয় প্রবাদ অনুযায়ী দেব দেবীর মন্দিরে চুরির ঘটনা ঘটলে দেব দেবীরাই কঠোর ব্যবস্থা নিয়ে থাকেন৷ কিন্তু, আজকালকার দিনে চোরেরা এইসব ধর্মীয় প্রবাদের তোয়াক্কা করে না৷ তারা দেব দেবীর মন্দিরে হানা দিয়ে প্রণামির টাকা পয়সা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যেতে নূ্যনতম ভয় পাচ্ছে না৷ এই ধরনেরই একাধিক ঘটনা গত আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘটেছে দক্ষিণ জেলার বিলোনীয়ায়৷ গত বৃহস্পতিবার রাতে বিলোনীয়া শহরের গিরিধারী টিলায় রক্ষা কালীবাড়িতে চোরেরা হানা দেয়৷ সেখানে প্রণামী বাক্সের টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় চোরেরা৷ শুক্রবার রাতেও মহামায়া কালীবাড়িতে চুরির ঘটনা ঘটে৷ কয়েকটি শনি মন্দিরের প্রণামী বাক্স ভেঙ্গেও টাকা পয়সা নিয়ে গেছে চোরেরা৷ মহামায়া কালীবাড়ির দূরত্ব জেলা পুলিশ সুপারের অফিস থেকে বড়জোর ৭০-৭৫ ফুট৷ পুলিশ লাইন থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র একশ মিটার৷ এই নিরাপত্তা বলয়ের মধ্যেই শনি মন্দিরের প্রণামী বাক্স ভেঙ্গে টাকা পয়সা নিয়ে গিয়েছে চোরেরা৷ পরপর এইসব চুরির ঘটনায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷
উল্লেখ্য বিলোনীয়া শহর ও শহরতলী এলাকায় গত বেশ কিছুদিন ধরেই ব্যাপক হারে চুরির ঘটনা ঘটে চলেছে৷ এসব চুরির ঘটনা প্রতিহত করতে স্থানীয় পুলিশ তেমন কোন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ৷ সীমান্ত রক্ষী বাহিনী এবং পুলিশের দ্বিচারিতার কারণেই শহর ও শহরতলী এলাকায় চুরির প্রবণতা ক্রমশই বেড়ে চলেছে৷ আন্তর্জাতিক সীমানা ডিঙিয়ে বাংলাদেশী চোরেরা প্রতিনিয়তই ঢুকছে৷ সীমান্ত রক্ষী বাহিনী অনুপ্রবেশ রোধে গঠনমূলক ব্যবস্থা নিতে সক্ষম হচ্ছে না৷ পুলিশও নীরব দর্শকের ভূমিকায় রয়েছে৷ এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মতামত জানতে চাওয়া হলে বিএসএফ এইসব ঘটনার জন্য পুলিশকে দায়ী করে চলেছে৷ এবং পুলিশ পাল্টা অভিযোগ আনছে বিএসএফের বিরুদ্ধে৷ পুলিশ ও বিএসএফের মধ্যে এই টানাপোড়েনের ঘটনায় সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিলোনীয়া শহর ও শহরতলী এলাকার মানুষজন৷ চুরি ছিনতাই ও অসামাজিক কাজকর্ম প্রতিহত করার লক্ষ্যে বিএসএফ পুলিশ ও স্থানীয় জনগণকে যৌথ প্রয়াস নেওয়ার জন্য অনেকেই দাবী তুলেছেন৷ কিন্তু কে শুনে কার কথা৷ বিলোনীয়ার লোকজন যেমন রাতে না কে তেল দিয়ে ঘুমাচ্ছেন তেমনি পুলিশ ও বিএসএফ পরস্পরকে দোষারোপ করে দায়িত্ব খালাস করার কৌশল নিচ্ছে৷ তাতে আখেরে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top