News Flash

  • Home
  • Uncategorized
  • থানার ভেতরেই হাবিলদারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Image

থানার ভেতরেই হাবিলদারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ থানার ভেতরেই হাবিলদারের অস্বাভাবিক মৃত্যু৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দক্ষিণ জেলার বিলোনীয়া থানায়৷ নিহত পুলিশ হাবিলদারের নাম কানুলাল বৈদ্য(৫০)৷ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
সংবাদে প্রকাশ, বিলোনীয়া থানায় কর্মরত কানুলাল বৈদ্য এদিন সকাল এগারটা নাগাদ থানার ওসির চেম্বারের সামনে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ছেন৷ থানায় কর্তব্যরত পুলিশ ও অন্যান্যরা চিৎকার চেচামেচি শুরু করলে আশেপাশের দোকানী ও লোকজন থানায় ছুটে যান৷ দেখা যায় ওসি’র চেম্বারের সামনে মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছে হাবিলদার কানুলাল বৈদ্য৷ সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা কানুলাল বৈদ্যকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃতদেহ ময়না তদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে৷
এদিকে, বিলোনীয়া থানায় এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভূক্ত করা হয়েছে৷ থানার পুলিশ কর্মীদের বক্তব্য হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে কানুলাল বৈদ্যের মৃত্যু হয়েছে৷ অন্যদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় এসডিপিও সুদীপ পাল এবং দক্ষিণ জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী থানায় ছুটে যান৷ গোটা ঘটনার তথ্য সংগ্রহ করেছেন৷ কানুলালের অস্বাভাবিক মৃত্যু তার নিজ বাড়ি বিলোনীয়ার বল্লারমুখ এলাকায় এবং থানার অন্যান্য কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে, পুলিশের বক্তব্য ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্য্যন্ত মৃত্যু প্রকৃত কারণ বলা সম্ভব হচ্ছে না৷

Releated Posts

রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের আন্দোলনে যোগ দিচ্ছেন না মেহবুবা, এনসিকে চিঠিতে জানালেন কারণ

শ্রীনগর, ১৮ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে আগামী ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে ন্যাশনাল…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top