News Flash

  • Home
  • Uncategorized
  • গতিমান এক্সপ্রেসের যাত্রীদের জন্য চালু হচ্ছে আগ্রা ভ্রমণের বিশেষ প্যাকেজ
Image

গতিমান এক্সপ্রেসের যাত্রীদের জন্য চালু হচ্ছে আগ্রা ভ্রমণের বিশেষ প্যাকেজ

delhi mapনয়াদিল্লি, ১০ এপ্রিল, (হি.স.) : গতিমান এক্সপ্রেসের যাত্রীদের জন্য বিশেষ প্যাকেজে ভ্রমণের সুযোগ।সম্প্রতি রেলওয়ে চালু করেছে দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেন গতিমান এক্সপ্রেসের যাত্রা। এবার ওই গতিমান এক্সপ্রেসের যাত্রীদের জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ নিয়ে এল আইআরসিটিসি। এই ট্রেনের যাত্রীদের জন্য আগ্রা ভ্রমণের দুটি প্যাকেজ ঘোষণা করেছে আইআরসিটিসি।আইআরসিটিসি-র পোর্টাল বা ট্রেনে টিকিট কাটার সময় এই প্যাকেজ বুক করা যাবে।আইআরসিটিসি সিএমডি একে মানোচা বলেছেন, ট্রেনটির সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্যাকেজ তৈরি করা হয়েছে। এই প্যাকেজ একেবারেই সময় সচেতন যাত্রীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তা একেবারেই ঝঞ্জাটমুক্ত এবং যাত্রীদের সমস্ত প্রয়োজনের কথা মাথায় রাখা হয়েছে।প্যাকেজ দুটির একটি একদিনের এবং অন্যটি দুই দিনের (ফাইভ স্টার হোটেলে থাকার বন্দোবস্ত সহ)। আইআরসিটিসি-র পোর্টাল বা ট্রেনে টিকিট কাটার সময় এই প্যাকেজ বুক করা যাবে। একদিনের প্যাকেজটিতে থাকছে তাজমহল ও আগ্রা দূর্গ ভ্রমণ, স্থানীয় নামী রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ এবং স্থানীয় বিভিন্ন দ্রষ্টব্যস্থল ঘুরে দেখার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির ব্যবস্থা, বিভিন্ন জায়গার প্রবেশের টিকিট এবং কেনাকাটার জন্য নির্দিষ্ট সময়। মাথা পিছু এই প্যাকেজ মূল্য ২,১০০ টাকা। শিশু (৫-১১ বছর) দের জন্য ২,০০০ টাকা। বিদেশিদের জন্য যথাক্রমে ৩,৯০০ টাকা এবং ২,০০০ টাকা।
দুই দিনের প্যাকেজে রয়েছে তাজমহল, আগ্রা দূর্গ, ইতমাদ-উদ-দৌলা সমাধি, মেহতাব বাগ, ফতেপুর সিক্রি, সিকান্দারা ঘুরে দেখা, ব্যুফে লাঞ্চ ও ডিনার এবং ৫ তারা জয়পি প্যালেস হোটেল থাকার ব্যবস্থা, গাইড পরিষেবা, স্থানীয় বিভিন্ন দ্রষ্টব্যস্থল ঘুরে দেখার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির ব্যবস্থা, বিভিন্ন জায়গার প্রবেশের টিকিট। এরমূল্য মাথাপিছু ১৪,৫০০ টাকা (সিঙ্গল অকুপেন্সি), ১০,৮০০ (ডবল অকুপেন্সি) এবং ১০,৩০০ (ট্রিপল অকুপেন্সি)। শিশুদের (৫-১১ বছর) জন্য মাথাপিছু ৭০০০ টাকা (যদি পৃথক শয্যা দরকার হয়), অন্যথায় তা ৩,৮০০ টাকা।বিদেশীদের জন্য তা যথাক্রমে ১৭,৬০০, ১৩,৯০০ এবং ১৩,৪০০ টাকা। শিশুদের ক্ষেত্রে মূল্য ভারতীয়দের মতোই।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top