News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ কৃষক
Image

রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ কৃষক

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ এপ্রিল৷৷ এক রহস্যময় আগুনে অগ্ণিদগ্দ ৬৫ বছরের বৃদ্ধ কৃষক৷ নিজ ঘরের বিছানায় অগ্ণিদগ্দ হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া  গ্রাম পঞ্চায়েতের কমলনগর গ্রামে বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টা ত্রিশ মিনিট নাগাদ এই ঘটনা৷ জানা যায়, ঐ এলাকার বৃদ্ধ কৃষক দীর্ঘদিন ধরেই রোগগ্রস্ত ছিল৷ গতকালই বিকেলে ১৫দিন জিবিতে চিকিৎসারত অবস্থায় থেকে বাড়িতে  আসেন৷ সন্ধ্যায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বৃদ্ধার ঝগড়া হয় মারধরের মত ঘটনাও ঘটে৷ প্রায় নয়টা ত্রিশ মিনিট নাগাদ  হঠাৎ ঘরের চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোকজন বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে৷ এক বৃদ্ধকে  আগুনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে৷ খবর দেওয়া হয় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ দমকল বাহিনী ঘটনাস্থলে এসে বৃদ্ধকে   তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে  নিয়ে যায়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা খারাপ বুঝে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবিতে রেফা করে দেন৷ বৃদ্ধের নাম সুরেশ দাস৷ বৃদ্ধার স্ত্রী জানায়, সে দীর্ঘদিন ধরেই  তিনি অসুস্থ, যার কারণে কিছুদিন যাবৎ মানসিক বিকারগ্রস্ত হয়ে আছে৷ যা নিয়ে সংসারে ঝামেলা চলছিল৷ আগুনের ব্যাপারে বলতে গিয়ে বলেন ইলেকট্রিক  পাখা থেকে এই আগুন লাগে৷ তবে পাখা থেকে যদি আগুন লাগত তাহলে শরীরের অন্যান্য অংশেও আগুন লাগত শুধু মাথায় কেন? ঘরের অন্যান্য জিনিসেও আগুন ধরে যায় অল্পেতে রক্ষা পায় বাড়িটি৷ তবে এই আগুন লাগার রহস্য বের হবে পুলিশি তদন্তে৷ ঘটনার দুঘন্টা কেটে গেলেও পুলিশের দেখা মেলেনি ঘটনাস্থলে৷ তবে চিকিৎসক জাায় বৃদ্ধার শরীরের ১৮ শতাংশ আগুনে পুড়ে যায়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top