News Flash

  • Home
  • Uncategorized
  • দশমীঘাটে নবজাতক ও বিশালগড়ে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

দশমীঘাটে নবজাতক ও বিশালগড়ে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ দশমীঘাট মহাবীর ক্লাব সংলগ্ণ এলাকায় হাওড়া নদী থেকে আজ এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ পথচারীরা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধাার করেছে৷ মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে ভদ্র সমাজে পাপের বোঝা হিসেবে জন্ম নিয়েছিল শিশুটি৷ নিজেদের অপরাধ আড়াল করতেই শিশুটিকে হাওড়ার জলে ফেলে দেওয়া হয়েছে বলে আশঙ্কা৷
বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া ফরেস্ট এলাকার রাবার বাগানে ফাঁসিতে আত্মহত্যা করেছে এক যুবক৷ তার পরিচয় মিলেনি৷ শ্রমিকরা শুক্রবার সকালে রাবার বাগানে কাজ করতে গিয়ে ঝুলন্ত মৃতদেহটি দেখতে পায়৷ বিষয়টি বিশালগড় থানার পুলিশকে জানানো হয়৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top