News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে যোগাযোগে নতুন দিগন্তের সূচনা, রেলপথে দঃ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে ধলাই জেলা সদর জহরনগর
Image

রাজ্যে যোগাযোগে নতুন দিগন্তের সূচনা, রেলপথে দঃ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে ধলাই জেলা সদর জহরনগর

BG Trackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ রাজ্যে যোগাযোগ ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হতে চলেছে খুব শীঘ্রই৷ ধলাই জেলা সদর জহরনগর থেকে রেলপথের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে৷ নতুন এই প্রকল্পে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সাড়া দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাতে ভবিষ্যত দিনে রাজ্যের চেহারা গুণগতভাবে দারুণ পরিবর্তন এনে দিতে সহায়ক হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন৷
শুক্রবার মুখ্যমন্ত্রী সরকার বোধজংনগর শিল্প নগরীতে অ্যাপারেল এন্ড গার্মেন্ট মেকিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তনের বর্ণনা উল্লেখ করে জানিয়েছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যোগাযোগ স্থাপনে নতুন প্রকল্পের ভাবনাচিন্তা শুরু হয়েছে৷ ধলাই জেলা সদর জহরনগর থেকে রেলপথে যুক্ত হতে চলেছে দক্ষিণ পূর্ব এশিয়া৷ মুখ্যমন্ত্রী বলেন, এবিষয়ে রেলওয়ে মন্ত্রকের সহায়তার মাধ্যমে নতুন রেলপথ স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের এই নতুন চিন্তাধারার প্রতি ইতিমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে৷ তাতে জহরনগর থেকে রেল সংযোগ করে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যুক্ত হওয়া সম্ভব হলে এর আওতাধীন বিভিন্ন রাষ্ট্রগুলির সাথেও যুক্ত হওয়া সম্ভব হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ আর এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হলে ভবিষ্যৎ দিনে ত্রিপুরার চেহারা গুণগতভাবে দারুণ পরিবর্তন এনে দিতে সাহায্য করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন৷
মূলত, ভৌগোলিক অবস্থানের কারণে বিগত দিনে সারা দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে ত্রিপুরা৷ কিন্তু এই ভৌগোলিক অবস্থান আগামীদিনে ত্রিপুরার চেহারা দারুণভাবে পরিবর্তনে সহায়ক হবে৷ ধারণা করা হচ্ছে, জহরনগর থেকে রেলপথে মিজোরাম হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম রাষ্ট্র মায়ানমারের সাথে সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হবে৷ স্থলপথে ত্রিপুরা থেকে মায়ানমারের দূরত্ব ৯২৪ কিলোমিটার৷ সেক্ষেত্রে রেল সংযোগের মাধ্যমে মায়ানমারের সাথে যুক্ত হওয়া সম্ভব হলে স্বাভাবিকভাবে দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলির সাথেও যোগাযোগ সাধন সহজ হয়ে উঠবে৷ তাতে শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টম উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারমণ ত্রিপুরা দক্ষিণ পূর্ব এশিয়ার করিডোর হতে চলেছে বলে যে আশা দেখিয়েছিলেন তা বাস্তবে পরিণত হতে যাচ্ছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top