News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে হাতি শাবকের মর্মান্তিক মৃত্যু
Image

কল্যাণপুরে হাতি শাবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৮ এপ্রিল৷৷ কল্যাণপুর থানা এলাকার বৈষ্ণবটিলা গ্রামে হাতির তান্ডবের মধ্যেই মর্মান্তিক মৃত্য হাতির শাবকের৷ ৪ মাসের এই হাতির শাবকটিকে মৃত অবস্থায় দীঘির জলে ভাসমান অবস্থায় পাওয়া যায়৷ ঘটনার খবর পেয়ে বন দপ্তরের আধিকারিক প্রসাদ রাও, এসডিপিও অতনু চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছান৷ কিন্তু গ্রামবাসীরা প্রচন্ড আতঙ্কের মদ্যে র য়েছেন৷ কারণ হাতির শাবকের মৃত্যু মানেই মা হাতির তান্ডব শুরু হতেই পারে৷ তাছাড়া গোটা এলাকা সহ গভীর জঙ্গদ্ভ্রল তেকে হাতির বিশাল গর্জন শুনা যাচ্ছে মাঝে মধ্যেই৷ তাই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক কেবলই বেড়ে চলছে৷ যদিও গ্রামবাসীদের সুরক্ষিত রাখতে বন দপ্তরের দৌড়ঝাঁপ শুরু হয়েছে৷
তবে ডিএফও প্রসাদ রাও গোটা ঘটনা সম্বন্ধে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে গ্রামবাসীদের সুরক্ষার বিষয়ে পাহাড়ার ব্যবস্থা করার বিষয়ে আশ্বাস দিয়েছেন৷ তিনি জানান, শুক্রবার সাত সকালে কল্যাণপুর থানাধীন উত্তর মহারাণীপুর ভিলেজের বৈষ্ণবটিলা গ্রামে একটি দীঘির জলে মৃত অবস্থায় হাতির শাবকটিকে দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা৷ কিন্তু তারও আগে এলাকায় হাতির প্রচন্ড গর্জন শোনা যায়৷ বিষয়টি খতিয়ে দেখতে গিয়েই দীঘির মধ্যে হাতির শাবকটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়৷ পরবর্তী সময় খবর পেয়ে বন দপ্তরের আধিকারিক সহপুলিশ আধিকারিক ছটে গিয়ে হাতির শাবকটিকে জল থেকে উদ্ধার করেন৷ প্রথমে মৃত হাতির শাবকটিকে কল্যাণপুর বন দপ্তরের অফিস কার্যালয়ের সামনে নিয়ে আসা হ য় এবং তারপর শাবকটিকে নিয়ে যাওয়া হয় খোয়াই পদ্মবিল বন দপ্তরে৷ তবে হাতির শরীরে কোন আঘাতের চিহ্ণ মিলেনি বলেই জানা গেছে৷ তাই অনুমান করা হচ্ছে দীঘির পার দিয়ে যাবার সময় হয়ত শাবকটি ভারসাম্য হারিয়ে দীঘির জলে পড়ে যায় এবং সেখান থেকে উঠে আসতে না পারায় সেটি মারা যায়৷ তবে দিনভর বৈষ্ণবটিলা গ্রামে নাকি হাতির প্রচন্ড গর্জন শুনা যায়৷ তাই খোয়াই ও তেলিয়ামুড়া সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে হাতির তান্ডবের মুখে একটি হাতির শাবকের মৃত্যু স্থানীয় গ্রামবাসীদের আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে৷ গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে৷ তারপরও শুক্রবার রাত বেশ আতঙ্কে ভরা রাত হিসাবে বৈষ্ণবটিলা গ্রামের মানুষের কাছে ভয়াবহ যেন না হয়ে উঠে তার জ্যন প্রশাসনিকভাবে দৌড়ঝাঁপ শুরু হয়েছে৷
উল্লেখ্য, আঠারমুড়া পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির তান্ডবে খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমার গ্রাম প্রত্যন্ত অঞ্চলের মানুষ বছরের পর বছর ধরে প্রাণ সংশয়ে দিন কাটাচ্ছেন৷ হাতির আক্রমণে গত ৩রা এপ্রিলের রাতে শান্তিনগর গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন কলোনিতে প্রাণ হারাতে হয়েছে এক ব্যক্তিকে৷ এর আগেও বহু প্রাণ হাতির পদপিষ্ঠে পিষে গেছে৷ কিন্তু এবার খোদ হাতির শাবককেই মর্মান্তিকভাবে প্রাণ দিতে হল৷ শাবকটির মৃত্যুতে গ্রামবাসীরা যেমন শোকাহত তেমনই আতঙ্কিত৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top