News Flash

  • Home
  • Uncategorized
  • শ্মশানঘাটের উন্নয়নের টাকাও দোহন করছেন নেতা আমলারা
Image

শ্মশানঘাটের উন্নয়নের টাকাও দোহন করছেন নেতা আমলারা

scamনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ উন্নয়নমূলক কাজের অর্থ দোহনের পাশাপাশি শ্মশানঘাট উন্নয়নের অর্থও দোহন করার অভিযোগ মিলেছে৷ কল্যাণপুরে বহু পুরোনো শ্মশানঘাট  নতুন কাজ ও পুরাতনকে নতুন রূপে সাজে গড়ে তোলার জন্য কল্যাণপুর ব্লকের থেকে অর্থ বরাদ্দ হয়, কিন্তু মাঝপথে কাজ বন্ধ এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ কোথায় গেল অর্থ? কেনই মাঝ পথে কাজ বন্ধ  ঘটনা কল্যাণপুর ব্লক এলাকার  ডিলছোড়া দূরত্বে এক কথায় কল্যাণপুরের শহরের প্রাণকেন্দ্র নামে পরিচিত বাজার কলোনি গ্রাম৷ কল্যাণপুর বাজার কলোনি কুঞ্জবন, গোপাল নগর, পূর্ব কুঞ্জবন  সহ বিভিন্ন গ্রাম থেকে মরদেহ নিয়ে সৎকারের  জন্য একমাত্র শ্মশানঘাট বাজার কলোনিতে আসেন সবাই৷ এক সময় খুবই জরাজীর্ণ  ছিল৷ বর্তমানে রাজ্যে  বাম সরকার গঠিত হওয়ার পর নতুন সাজে সাজিয়ে তোলা হয়েছিল শ্মশানঘাটটি৷ কিছুদিন পর আবার কল্যাণপুর ব্লকের অর্থ আসে শ্মশান সংস্কারের জন্য এলাকাবাসীর দাবি ১০ লক্ষ টাকার প্রায় বাজেট আসে৷ তৎকালীন বিডিও ভাস্কর ভট্টাচার্য ছিলেন দায়িত্বে৷  তদারকি করত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত৷ এলাকাবাসীর দাবি মেনে মাখন চক্রবর্তীর সৎকাজে আসার সময় রাজ্য বিধানসভার মুখ্যসচেতক সমীর দেব সরকার বাজার কলোনি শ্মশানঘাটের জরাজীর্ণ  অবস্থা দেখে কল্যাণপুর পঞ্চায়েতের সদস্য সদস্যাদের  ও নেতৃত্বদের সঙ্গে শ্মশানঘাটে বসেই সিদ্ধান্ত গ্রহণ করেন শ্মশানঘাট  উন্নয়নের জন্য এবং লক্ষণীয় বিষয় দুমাস পরই যথারীতি কাজ শুরু হয় শুরুটা সুন্দর হলেও মাঝপথে থমকে পড়ল  কাজ৷ ক্ষোভে বৃহস্পতিবার সাত সকালে এলাকাবাসী জড়ো হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন বিডিও’র  কাছে ডেপুটেশান প্রদান করার৷ সিদ্ধান্ত নিয়ে যথারীতি ১১টায় শুভ্রা গুপ্ত কল্যাণপুর বিডিওএর নিকট সাত দফা দাবি নিয়ে ডেপুটেশান প্রদান করেন৷  কল্যাণপুর গ্রাম  পঞ্চায়েতের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন দাবিগুলি যেন পূরণ হয়৷ কল্যাণপুর গাঁওসভার দিকে ঊর্দ্ধতন কর্তৃপক্ষ  যেন নজর দেন৷ এমন আরো অনেক অভিযোগ রয়েছে জনসাধারণের৷ উন্নয়নমূলক কাজ থমকে দিচ্ছেন কিছু কিছু মানুষ, যেখানে রাজ্য সরকার উন্নয়নের জন্য প্রচুর অর্থ খরচ করছেন সেখানে একাংশের লোকজনদের বদান্যতায় সরকারি অর্থের অপচয় ঘটে চলেছে৷ অবিলম্বে শ্মশানঘাটের উন্নয়ন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top