News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়কের তেতাল্লিশ মাইলে বুলেরো দুর্ঘটনায় গুরুতর ছয় যাত্রী
Image

জাতীয় সড়কের তেতাল্লিশ মাইলে বুলেরো দুর্ঘটনায় গুরুতর ছয় যাত্রী

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ ফের যান দুর্ঘটনায় গুরুতর আহত হন ছয় যাত্রী৷ তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ সংবাদে প্রকাশ বুধবার ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে টিআর০২-২৪৩৩ নম্বরের একটি বলেরো গাড়ি যাত্রী নিয়ে রওনা হয়৷ অভিযোগ গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল৷ জানা গেছে, চালকের অসাবধানতার কারণে গাড়িটি তেলিয়ামুড়া মহকুমাধীন মুঙ্গিয়াকামী থানাধীন ৪৩ মাইল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে৷ তাতে কনতি রিয়াং এবং ডান্ডু রিয়াং এর অবস্থা আশঙ্কাজনক৷ তাদের তেলিয়ামুড়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ অন্য চার যাত্রী বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন৷
আহত যাত্রীদের অভিযোগে জানা গেছে, গাড়িটিতে যান্ত্রিক গোলযোগ ছিল৷ আমবাসায় এসে চালক গাড়িটির ব্রেক পরীক্ষা করান৷ তাতে গোলযোগের বিষয়টি ধরা পড়ে৷ কিন্তু চালক ব্রেক সঠিকভাবে সারাই না করেই রওনা হয়ে যান৷ তাতে ৪৩ মাইল আসতেই গাড়িটির ব্রেক ফেল করে৷ চালক টের পেয়ে গাড়ি থেকে ঝাপ দেন৷ গাড়িটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে খাদের দিকে যাচ্ছিল তখন কনতি রিয়াং ও ডান্ডু রিয়াং ঝাপ দিয়ে বাঁচার চেষ্টা করেন৷ কিন্তু গাড়িটি তাদের উপর দিয়ে চলে যায়৷ এই ঘটনায় কনতি রিয়াংয়ের ঘাড় ভেঙ্গে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ গাড়িটি আটক করলেও চালক পলাতক বলে জানিয়েছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top