News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের বেহাল দশার জন্য বিজেপি পরিচালিত সরকারই দায়ী ঃ মুখ্যমন্ত্রী
Image

কৃষকদের বেহাল দশার জন্য বিজেপি পরিচালিত সরকারই দায়ী ঃ মুখ্যমন্ত্রী

CM FARMERনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ দেশের সার্বিক পরিস্থিতি এবং রাজ্যের অবস্থা বর্ণনা করে কৃষক সমাবেশে মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ অথচ কংগ্রেস প্রসঙ্গে টু শব্দ করেননি৷ রাজ্যের কৃষিমন্ত্রী অঘোর দেবর্বমা কৃষকদের দুর্দশার জন্য বর্তমান কেন্দ্রীয় সরকারের পাশাপাশি কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারকেও তুলোধুনো করেছেন৷ এদিন কংগ্রেস নিয়ে মুখ্যমন্ত্রীর নীরবতা নয়া বিতর্ক উস্কে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷
এদিন মুখ্যমন্ত্রী যারা বিভ্রান্ত হয়ে ভুলপথে চলে যাচ্ছেন তাদের ভ্রান্তি দূর করার পরামর্শ দিয়েছেন৷ এমনকি, যারা ভুল বোঝাচ্ছেন তাদের বিরুদ্ধে মিত্রশক্তি বাড়াতে হবে বলে জোর সওয়াল করেছেন৷ তবে, প্রধানত এদিন তিনি আগাগোড়া বিজেপির বিরুদ্ধেই সুর চড়িয়েছেন৷ দেশে কৃষকদের বেহাল দশার জন্য মুখ্যমন্ত্রী বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন৷ তাঁর যুক্তি, নতুন সরকার কেবল পঁুজিপতিদের কাছ থেকে আদায় ট্যাক্সে ছাড় দিচ্ছে৷ গরিব মধ্যবিত্তদের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হচ্ছে না৷ বর্তমান কেন্দ্রীয় সরকার লাল কার্পেট বিছিয়ে বিদেশি পঁুজিপতিদের আহ্বান জানাচ্ছে৷ তাতে দেশীয় শিল্পপতিরা ক্ষতির সম্মুখীন হবেন বলে তিনি অভিযোগ করেন৷ বিশেষ করে এবছর বাজেটে কৃষি এবং গ্রামোন্নয়ন খাতে বরাদ্দ অর্থ কমিয়ে দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি পঙ্গু করে দেওয়ার লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার এবছর বাজেটে কৃষি এবং গ্রামোন্নয়ন খাতে বরাদ্দ অর্থ কমিয়ে দিয়েছে৷ শিশু এবং মাতৃকল্যাণেও বরাদ্দ অর্থ কেন্দ্রীয় সরকার কমিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি৷
এদিন তিনি, সাম্প্রদায়িকতার প্রশ্ণে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হন৷ তিনি বলেন, দেশে বিজেপি এবং আরএসএস সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে৷ এদের বিরুদ্ধে সজাগ-সচেতন হওয়ার আহ্বান জানান তিনি৷ পাশাপাশি রাজ্যে বিভ্রান্তি সৃষ্টি করে যারা মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন তিনি৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top